× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মে ১৫, ২০২৬, ০৬:৪০ পিএম

‘হামের সংক্রামণ ও মৃত্যু ঠেকাতে সরকার সর্বোচ্চ চেষ্টা করছে’

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মে ১৫, ২০২৬, ০৬:৪০ পিএম

স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। ছবি : সংগৃহীত

স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। ছবি : সংগৃহীত

হামের সংক্রমণ ও মৃত্যু ঠেকাতে সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। তিনি বলেন, হাসপাতালের পরিচ্ছন্নতা, রোগীদের সেবার মান নিশ্চিতকরণ এবং দালালচক্রের দৌরাত্ম্য বন্ধে নিয়মিত তদারকি করা হচ্ছে।

শুক্রবার (১৫ মে) বিকেলে রাজধানীর মহাখালীতে অবস্থিত ডিএনসিসি কোভিড হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, বর্তমানে হামের পাশাপাশি নিউমোনিয়ার প্রকোপও উদ্বেগজনকভাবে বেড়েছে। সংক্রমণ ও মৃত্যুহার কমাতে সরকার দ্রুত হামের টিকাদান কার্যক্রম জোরদার করেছে। তবে টিকার পূর্ণ সুফল পেতে কিছুটা সময় লাগবে বলেও উল্লেখ করেন তিনি।

তিনি আরও বলেন, নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে প্রতি সপ্তাহে বিভিন্ন হাসপাতাল পরিদর্শন করা হচ্ছে। হাসপাতালের পরিবেশ পরিষ্কার রাখা, রোগীদের যথাযথ সেবা নিশ্চিত করা এবং দালালচক্র নিয়ন্ত্রণে নজরদারি অব্যাহত রয়েছে।

সাখাওয়াত হোসেন জানান, পরিস্থিতির অবনতি হলে বিশেষায়িত হাসপাতালগুলোর সক্ষমতা আরও বাড়ানো হবে। হাসপাতালের প্রয়োজন অনুযায়ী যন্ত্রপাতি সরবরাহ করা হবে এবং যেসব হাসপাতালে ভেন্টিলেশন সংকট রয়েছে, সেখানে প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করা হচ্ছে।

রূপালী বাংলাদেশ

Link copied!