× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মে ২৬, ২০২৬, ১১:৫৪ এএম

ঈদের টানা ছুটিতে ফাঁকা ঢাকা, নেই চিরচেনা যানজট

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মে ২৬, ২০২৬, ১১:৫৪ এএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

ঈদুল আজহা উপলক্ষে টানা সাত দিনের সরকারি ছুটি শুরু হতেই অনেকটাই ফাঁকা হয়ে পড়েছে রাজধানী ঢাকা। পরিবার-পরিজনের সঙ্গে ঈদ উদযাপনে গ্রামের বাড়ির উদ্দেশে নগর ছাড়ছেন বিপুলসংখ্যক মানুষ। ফলে ব্যস্ত রাজধানীর সড়কে এখন নেই চিরচেনা যানজট, অনেক এলাকাই দেখা যাচ্ছে স্বাভাবিকের তুলনায় নিরিবিলি।

মঙ্গলবার (২৬ মে) ঈদের ছুটির দ্বিতীয় দিনে রাজধানীর গুলিস্তান, মিরপুর, বনানী ও খিলক্ষেতসহ বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, সাধারণ সময়ের তুলনায় যানবাহনের চাপ উল্লেখযোগ্যভাবে কমেছে। যেসব সড়কে প্রতিদিন দীর্ঘ যানজট দেখা যায়, সেসব এলাকার বেশিরভাগ রাস্তাই ছিল প্রায় ফাঁকা।

বিভিন্ন রুটে চলাচলকারী যাত্রীবাহী বাসগুলোকে দীর্ঘ সময় স্ট্যান্ডে দাঁড়িয়ে যাত্রীর অপেক্ষা করতে দেখা গেছে। অনেক বাস কম যাত্রী নিয়েই চলাচল করছে। পরিবহনসংশ্লিষ্টরা বলছেন, ঈদের ছুটি শুরু হওয়ার পর থেকেই যাত্রীর সংখ্যা কমতে শুরু করেছে।

গুলিস্তান-উত্তরা রুটে চলাচলকারী বাসের কর্মীরা জানান, সাধারণ দিনে সকালে বাসে দাঁড়ানোর জায়গাও থাকে না। তবে এখন দীর্ঘ সময় অপেক্ষা করেও বাস পূর্ণ হচ্ছে না। অধিকাংশ মানুষ রাজধানী ছেড়ে যাওয়ায় যাত্রীচাপ অনেকটাই কমে গেছে।

অন্যদিকে, গণপরিবহন কম থাকলেও ব্যক্তিগত গাড়ি ও মোটরসাইকেলের চলাচল তুলনামূলক বেশি দেখা গেছে। বিশেষ করে প্রাইভেটকারের সংখ্যা ছিল চোখে পড়ার মতো।

সড়কে যানবাহনের চাপ কম থাকায় অধিকাংশ এলাকায় ট্রাফিক পুলিশ সদস্যদের স্বাভাবিকভাবে দায়িত্ব পালন করতে দেখা গেছে। অনেক স্থানে যান নিয়ন্ত্রণে অতিরিক্ত চাপের মুখে পড়তে হয়নি তাদের।

রূপালী বাংলাদেশ

Link copied!