× UCB Sticker Card
মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুন ৩০, ২০২৬, ০৩:৫৭ পিএম

বিক্ষোভ-গণমিছিলসহ জামায়াতের মাসব্যাপী কর্মসূচি

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুন ৩০, ২০২৬, ০৩:৫৭ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে বিক্ষোভ, গণমিছিল, আলোচনা সভা ও দোয়া মাহফিলসহ মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

মঙ্গলবার (৩০ জুন) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এ কর্মসূচি ঘোষণা করেন।

ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আগামী ২ থেকে ৯ জুলাই রাজধানীতে জুলাই আন্দোলনের শহীদ, আহত ও পঙ্গু পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় সভা, আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। এছাড়া ১৬ জুলাই ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে ঢাকার দুই মহানগরসহ দেশের বিভিন্ন জেলা ও মহানগরে আলোচনা সভার আয়োজন করা হবে।

এছাড়া ১৮ থেকে ৩১ জুলাই পর্যন্ত সারাদেশে শহীদ, আহত ও পঙ্গু পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময়, দোয়া ও কবর জিয়ারতের কর্মসূচি পালন করবে দলটি।

১ আগস্ট জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করা এবং এটিএম আজহারের মুক্তিসহ সংশ্লিষ্ট ঘটনাবলির স্মরণে জেলা ও মহানগর পর্যায়ে গণমিছিল অনুষ্ঠিত হবে। আর ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে ১১ দলের উদ্যোগে জেলা ও মহানগরে বিক্ষোভ সমাবেশ ও অন্যান্য কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়েছে।

সংবাদ সম্মেলনে মিয়া গোলাম পরওয়ার তিন দফা দাবি তুলে ধরেন। দাবিগুলো হলো, জুলাইয়ের হত্যাকাণ্ড ও মানবতাবিরোধী অপরাধে জড়িতদের দ্রুত বিচার সম্পন্ন করা, শহীদ ওসমান বিন হাদির হত্যাকারীদের বিচারের আওতায় আনা এবং গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান করা।

তিনি বলেন, পার্লামেন্টের সংখ্যাগরিষ্ঠতা ও গণভোটের রায় এক বিষয় নয়। তার দাবি, জনগণ সরাসরি ভোটের মাধ্যমে বিএনপির ‘নোট অব ডিসেন্ট’ প্রত্যাখ্যান করেছে। তবে বিএনপি এখন জুলাই সনদ ও গণভোটের বিষয়কে পৃথকভাবে উপস্থাপন করছে এবং গণভোটের প্রসঙ্গ আর তুলে ধরছে না।

সরকারকে সতর্ক করে মিয়া গোলাম পরওয়ার বলেন, যদি সরকার অতীতের স্বৈরাচারী শাসনের পথ অনুসরণ করে, তাহলে নতুন করে গণআন্দোলনের পরিস্থিতি সৃষ্টি হতে পারে।

বিএনপির সমালোচনা করে তিনি বলেন, দলটি যৌক্তিক রাজনৈতিক ইস্যুর পরিবর্তে মুক্তিযুদ্ধের মতো মীমাংসিত বিষয়কে সামনে এনে রাজনৈতিক বিতর্ক তৈরির চেষ্টা করছে।

গণমাধ্যম প্রসঙ্গে তিনি অভিযোগ করেন, কয়েকটি করপোরেট সংবাদমাধ্যম রাজনৈতিক উদ্দেশ্য বাস্তবায়নের লক্ষ্যে পক্ষপাতমূলক সংবাদ প্রকাশ করছে। তার ভাষ্য, গণমাধ্যমের দায়িত্ব হলো নিরপেক্ষ ও সত্যনিষ্ঠ সাংবাদিকতা করা এবং রাজনৈতিক পক্ষপাত থেকে সরে আসা।

রূপালী বাংলাদেশ

Link copied!