× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০২ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বেনাপোল প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ২, ২০২৬, ১১:৪২ এএম

শার্শায় মাদ্রাসাছাত্রীকে কুপ্রস্তাব, শিক্ষকের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ

বেনাপোল প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ২, ২০২৬, ১১:৪২ এএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

যশোরের শার্শা উপজেলার একটি ফাজিল মাদ্রাসার প্রধান শিক্ষকের (সুপার) বিরুদ্ধে এক ছাত্রীকে দীর্ঘদিন ধরে কুপ্রস্তাব দেওয়া, ভয়ভীতি প্রদর্শন এবং পরিবারের সদস্যদের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ছাত্রীর বাবা শার্শা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

বুধবার (১ জুলাই) ভুক্তভোগী ছাত্রীর বাবা বাদী হয়ে শার্শা থানায় এ অভিযোগ দায়ের করেন।

অভিযোগে উল্লেখ করা হয়েছে, উপজেলার সামটা ছিদ্দিকীয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার এক ছাত্রীকে একই প্রতিষ্ঠানের সুপার মমিনুল ইসলাম বিভিন্ন সময়ে কুপ্রস্তাব দিয়ে আসছিলেন। বিষয়টি নিয়ে ভুক্তভোগী ছাত্রী ভয়ে দীর্ঘদিন পরিবারের কাছে কিছু বলতে পারেনি। পরে অভিযুক্তের আচরণ অসহনীয় হয়ে উঠলে পরিবারের সদস্যদের বিষয়টি জানান।

অভিযোগে আরও বলা হয়, অভিযুক্তের প্রস্তাবে রাজি না হলে পরীক্ষায় অংশ নিতে না দেওয়া, বিভিন্নভাবে ক্ষতি করার হুমকি এবং ভয়ভীতি প্রদর্শন করা হয়। এমনকি গত ১৮ জুন রাতে অভিযুক্ত অভিযোগকারীর বাড়িতে গিয়ে ছাত্রীর সঙ্গে কথা বলার চেষ্টা করেন। এতে পরিবারের সদস্যরা বাধা দিলে তিনি জোরপূর্বক ঘরে প্রবেশের চেষ্টা করেন এবং ছাত্রীর হাত চেপে ধরে ভয়ভীতি প্রদর্শন করেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এ ছাড়া ২৯ জুন অভিযুক্ত মাদ্রাসা সুপার ছাত্রীর বাবার হাতে একটি কাগজ ধরিয়ে দিয়ে তার মেয়েকে প্রতিষ্ঠান থেকে টিসি (স্থানান্তর সনদ) দিয়ে নাম কেটে দেওয়া হয়েছে বলে জানান। এরপর থেকে ভুক্তভোগী ছাত্রী ও তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এ ব্যাপারে শার্শা থানার ওসি শামিনুল হক জানান, ছাত্রীকে কুপ্রস্তাব ও ভয়ভীতি প্রদর্শনের ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে একই সুপারের বিরুদ্ধে নিজ প্রতিষ্ঠানের দুই ছাত্রীর যৌন হয়রানির অভিযোগ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও ছড়িয়ে পড়ে এবং বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। ওই ঘটনার পর এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছিল। নতুন করে থানায় লিখিত অভিযোগ দায়েরের ঘটনায় বিষয়টি আবারও আলোচনায় এসেছে।

রূপালী বাংলাদেশ

Link copied!