× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

মো. মনিরুজ্জামান, মালয়েশিয়া 

প্রকাশিত: জানুয়ারি ১৭, ২০২৬, ০২:৪৪ পিএম

মালয়েশিয়ার প্রবাসীদের জন্য সুখবর

মো. মনিরুজ্জামান, মালয়েশিয়া 

প্রকাশিত: জানুয়ারি ১৭, ২০২৬, ০২:৪৪ পিএম

মালয়েশিয়ার কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশন। ছবি : সংগৃহীত

মালয়েশিয়ার কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশন। ছবি : সংগৃহীত

মালয়েশিয়ার কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশন ই-পাসপোর্ট সেবার ফি পুনর্নির্ধারণ করেছে। এতে মালয়েশিয়ান রিঙ্গিতে পরিশোধযোগ্য ই-পাসপোর্ট ফি গড়ে প্রায় ১৫ শতাংশ কমেছে, যা কার্যকর হচ্ছে আগামী সোমবার (১৯ জানুয়ারি) থেকে।

শুক্রবার (১৬ জানুয়ারি) দূতালয়প্রধান প্রণব কুমার ভট্টাচার্য্য স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মার্কিন ডলারের বিপরীতে মালয়েশিয়ান রিঙ্গিতের বিনিময় হারে উল্লেখযোগ্য পরিবর্তনের প্রেক্ষাপটে ই-পাসপোর্ট সেবার ফি পুনর্নির্ধারণ করা হয়েছে।

হাইকমিশনের পক্ষ থেকে জানানো হয়, গত ছয় মাসের গড় বিনিময় হার এবং ওয়েজ আর্নার্স কল্যাণ তহবিলের ১০ শতাংশ সারচার্জ অন্তর্ভুক্ত করেই নতুন এই ফি কাঠামো নির্ধারণ করা হয়েছে।

ক্যাটাগরি অনুযায়ী ই-পাসপোর্টের সংশোধিত ফি

সাধারণ শ্রমিক ও শিক্ষার্থী ক্যাটাগরি
৪৮ পাতা (৫ বছর): আগে ১৬৪ রিঙ্গিত → এখন ১৪০ রিঙ্গিত
৪৮ পাতা (১০ বছর): আগে ২৭৩ রিঙ্গিত → এখন ২৩৩ রিঙ্গিত
৬৪ পাতা (৫ বছর): আগে ৮১৭ রিঙ্গিত → এখন ৬৯৫ রিঙ্গিত
৬৪ পাতা (১০ বছর): আগে ৯৫৩  রিঙ্গিত → এখন ৮১০ রিঙ্গিত

অন্যান্য ভিসা ক্যাটাগরি (পেশাজীবী ও অন্যান্য)

৪৮ পাতা (৫ বছর): আগে ৫৪৫ রিঙ্গিত → এখন ৪৬৫ রিঙ্গিত
৪৮ পাতা (১০ বছর): আগে ৬৮১ রিঙ্গিত → এখন ৫৮০ রিঙ্গিত
৬৪ পাতা (৫ বছর): আগে ৮১৭ রিঙ্গিত → এখন ৬৯৫ রিঙ্গিত
৬৪ পাতা (১০ বছর): আগে ৯৫৩  রিঙ্গিত → এখন ৮১০ রিঙ্গিত

এ ছাড়া ইএসকেএল সার্ভিস চার্জ, আবেদন ফরম পূরণ, ডকুমেন্ট প্রস্তুতকরণ, ইন্টারভিউ, বায়ো-এনরোলমেন্ট, স্ক্যানিং এবং পাসপোর্ট ডেলিভারির অনলাইন অ্যাপয়েন্টমেন্ট সেবার জন্য সাধারণ শ্রমিক ও শিক্ষার্থীদের ৩২ রিঙ্গিত এবং অন্যান্য আবেদনকারীর ৬০ রিঙ্গিত প্রদান করতে হবে।

প্রবাসীদের নির্ধারিত তারিখের পর থেকে নতুন হারে ফি পরিশোধ করে সেবা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে। হাইকমিশনের এই সিদ্ধান্তকে প্রবাসী বাংলাদেশিরা ইতিবাচক হিসেবে দেখছেন। তাদের মতে, নতুন ফি কাঠামো ই-পাসপোর্ট নবায়ন ও নতুন পাসপোর্ট গ্রহণে কিছুটা হলেও আর্থিক স্বস্তি দেবে।

রূপালী বাংলাদেশ

Link copied!