× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ১৯, ২০২৫, ০৭:৩৩ পিএম

ঢাকায় প্রকাশ্যে জোরপূর্বক তুলে নেওয়া হলো ব্যক্তিকে, ভিডিও ভাইরাল

রূপালী ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ১৯, ২০২৫, ০৭:৩৩ পিএম

উত্তরায় সড়ক থেকে প্রকাশ্যে এক ব্যক্তিকে জোরপূর্বক তুলে নিচ্ছে- ছবি: সংগৃহীত

উত্তরায় সড়ক থেকে প্রকাশ্যে এক ব্যক্তিকে জোরপূর্বক তুলে নিচ্ছে- ছবি: সংগৃহীত

রাজধানীর উত্তরায় সড়ক থেকে প্রকাশ্যে এক ব্যক্তিকে জোরপূর্বক তুলে নেওয়ার ঘটনা ঘটেছে।

গত শুক্রবার (১৮ এপ্রিল) বিকেল পৌনে ৩টার দিকে এ ঘটনা ঘটে।

তবে তুলে নিয়ে যাওয়া ব্যক্তির কোনো পরিচয় পাওয়া যায়নি। এ ঘটনায় পুলিশও কোনো তথ্য দিতে পারেনি।

ঘটনাটি সামনে এনেছেন শিক্ষার্থী নোমান আহমেদ নাফিজ। তিনি ওই ঘটনার একটি ভিডিও ফুটেজ ফেসবুকে পোস্ট করেছিলেন। ভিডিওটি এখন নেট দুনিয়ায় ভাইরাল।

 

শিক্ষার্থী নাফিজ জানান,  উত্তরার বিএনএস সেন্টারের বিপরীত পাশে সড়কে ওই ঘটনা ঘটে। ওই সময় পথ দিয়ে হেঁটে যাওয়া এক ব্যক্তিকে জোরপূর্বক তুলে নিয়ে যায় তিন ব্যক্তি। 

ভিডিওতে দেখা যায়, তিন ব্যক্তি ওই ব্যক্তিকে তুলে নিচ্ছেন। ওই ব্যক্তির মুখে কালো মাস্ক ছিল। তাকে ধাক্কা দিয়ে একটি সাদা প্রাইভেটকারে নেন দুই ব্যক্তি। আর আরেকজন তাদের সহায়তা করেন।

শিক্ষার্থী নাফিজ অভিযোগ করেছেন, কৌশলে মোবাইলে ভিডিওটি ধারণ করে থানায় গিয়েছিলেন। কিন্তু পুলিশের কোনো সহায়তা পাননি।

তবে ডিএমপি উত্তরা বিভাগের উপ-কমিশনার মহিদুল ইসলাম বলেছেন, ‘ঘটনাটি কখন হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে কোনো অভিযোগও দায়ের হয়নি।’ 

এ বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলেও জানিয়েছেন তিনি।

আরবি/ফিজ

Link copied!