× UCB Sticker Card
সোমবার, ২২ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: জুন ২২, ২০২৬, ০৮:৪৮ পিএম

সর্বকালের সেরা হতে মেসির দরকার এক গোল 

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: জুন ২২, ২০২৬, ০৮:৪৮ পিএম

লিওনেল মেসি। ছবি : সংগৃহীত

লিওনেল মেসি। ছবি : সংগৃহীত

ফুটবল বিশ্বকাপের ইতিহাসে সর্বকালের সর্বোচ্চ গোলদাতার একক সিংহাসন নিজের করে নিতে লিওনেল মেসির দরকার আর মাত্র একটি গোল। এমন এক রেকর্ডগড়া মুহূর্তের সামনে তার প্রতিপক্ষ অস্ট্রিয়া।

সোমবার (২২ জুন) বাংলাদেশ সময় রাত ১১টায় ডালাসে মুখোমুখি হবেআর্জেন্টিনা ও অস্ট্রিয়া। হাই-ভোল্টেজ এই ম্যাচের আগে সংবাদ সম্মেলনে প্রতিপক্ষ আর্জেন্টিনা ও মেসির প্রশংসায় মেতেছেন অস্ট্রিয়ার কোচ  রালফ রাংনিক।

ডালাসে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে জার্মান এই কোচকে প্রশ্ন করা হয়েছিল, ‘এই আর্জেন্টিনা দলের দুর্বলতা কোথায়?’ ৬৭ বছর বয়সী রাংনিক বেশ নাটকীয় ভঙ্গিতেই উত্তর দেন, ‘চলুন, দুর্বলতা নিয়ে কথা বলি... সত্যি বলতে তেমন কিছুই নেই। আমরা কোনো দুর্বলতা খুঁজে পাইনি।’

আর্জেন্টিনার কোনো খুঁত খুঁজে না পেলেও দলটির শক্তির জায়গাগুলো ভালোভাবেই চিহ্নিত করেছেন রাংনিক।

আলজেরিয়াকে হারিয়ে দুর্দান্তভাবে বিশ্বকাপ অভিযান শুরু করেছে আর্জেন্টিনা। দলটির প্রাণভোমরা মেসিও রয়েছেন দারুণ ছন্দে। প্রথম ম্যাচেই তিনি করেছেন চোখধাঁধানো হ্যাটট্রিক।

ক্যারিয়ারের ষষ্ঠ বিশ্বকাপ খেলতে নামা মেসির গোলসংখ্যা এখন ১৬। তবে রাংনিক মনে করেন, শুধু মেসিকে নিয়ে ভাবলে ভুল হবে।

তিনি বলেন, ‘প্রতিটি পজিশনেই তারা অসাধারণ। আর্জেন্টিনার শুধু মেসি নয়, আরও অনেক বিশ্বমানের খেলোয়াড় আছে।’

চ্যালেঞ্জটা যে কঠিন, তা স্বীকার করেও নিজেদের সামর্থ্যের ওপর আস্থা রাখছেন অস্ট্রিয়া কোচ। সব প্রতিকূলতা পেরিয়ে একটি চমক উপহার দেওয়ার প্রত্যয় জানিয়ে রাংনিক বলেন, ‘আমাদের খুব কৌশলী ও সাহসী হতে হবে।’

Link copied!