ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

কমতে পারে বিপিএলের ভেন্যু

রূপালী ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ৩১, ২০২৫, ০৩:২৭ পিএম
ছবি : সংগৃহীত

সিলেট পর্ব দিয়ে শুরু হয়েছিল বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসর। কিন্তু বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়ে মঙ্গলবার বিপিএলের দুটি ম্যাচ স্থগিত করেছে বিসিবি। এই ম্যাচ দুটি আগামী ৪ জানুয়ারি অনুষ্ঠিত হবে।

এদিকে, চলতি আসরে তিনটি ভেন্যু থেকে কমিয়ে দুটিতে নামানোর সম্ভাবনা দেখা দিয়েছে। ফলে চট্টগ্রাম পর্ব বাতিল হতে পারে।

বিসিবি আজ (বুধবার) বিকেল ৩টায় সিলেটে একটি বোর্ড সভা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু জানিয়েছেন, সম্ভাবনা আছে সিলেট ও ঢাকায় ম্যাচগুলো সমন্বয় করা হবে। আমরা হয়তো এক ভেন্যু কমাব।

সিলেট পর্বে এখন পর্যন্ত ৬টি ম্যাচ সম্পন্ন হয়েছে, আরও ৬টি ম্যাচ বাকি রয়েছে। ২ জানুয়ারি সিলেট পর্ব শেষ হওয়ার পর চট্টগ্রামে ম্যাচ হওয়ার কথা ছিল, তবে এবার চট্টগ্রাম পর্ব বাতিল হয়ে সেই ম্যাচগুলো সিলেট ও ঢাকায় অনুষ্ঠিত হতে পারে।

বর্তমান পয়েন্ট টেবিলে রাজশাহী ওয়ারিয়র্স শীর্ষে রয়েছে। ৩ ম্যাচে তাদের ২ জয় ও ৪ পয়েন্ট। এরপর রংপুর রাইডার্স, চট্টগ্রাম রয়্যালস, ঢাকা ক্যাপিটালস, সিলেট টাইটান্স ও নোয়াখালী এক্সপ্রেসের অবস্থান। নবাগত নোয়াখালী এক্সপ্রেস তাদের ৩ ম্যাচের সবই হেরেছে।