ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

প্রিমিয়ার লিগে টানা ছয় ম্যাচে ‘জয়’ ম্যানচেস্টার সিটির

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ২৮, ২০২৫, ০২:৫৭ পিএম
ছবি : সংগৃহীত

ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার সিটি নটিংহ্যাম ফরেস্টকে ২-১ ব্যবধানে হারিয়েছে। এই জয়ের মাধ্যমে সিটি লিগে টানা ছয় ম্যাচ জয়ের রেকর্ড গড়েছে। সব প্রতিযোগিতা মিলিয়ে এ দলের টানা জয় সংখ্যা এখন আট।

শনিবার (২৭ ডিসেম্বর) সিটি গ্রাউন্ডে খেলা ম্যাচের শেষ মুহূর্তে রায়ান চেরকির জোড়া গোল দলের জয়ের পথ খুলে দেয়। চেরকির গোলের আগেই ৪৮ মিনিটে তিজানি রেইনডার্স প্রথম গোল করে সিটিকে এগিয়ে দেন।

তবে ফরেস্টও হাল ছাড়েনি। ৫৪ মিনিটে ওমারি হাচিনসনের গোলে তারা সমতা ফিরিয়ে আনে।

শেষ পর্যন্ত ম্যাচের ৮৩ মিনিটে চেরকির গোলের মাধ্যমে সিটি ২-১ ব্যবধানে জয় নিশ্চিত করে। এই জয়ের পর কিছুক্ষণের জন্য প্রিমিয়ার লিগের শীর্ষে ওঠে সিটি, তবে পরে আর্সেনাল ব্রাইটনের বিপক্ষে জয় পেলে শীর্ষ স্থান পুনরুদ্ধার করে।