× UCB Sticker Card
সোমবার, ০৬ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: জুলাই ৬, ২০২৬, ০৬:০৯ এএম

বৈরী আবহাওয়ায় এক ঘণ্টা পিছিয়েছে ইংল্যান্ড-মেক্সিকো ম্যাচ

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: জুলাই ৬, ২০২৬, ০৬:০৯ এএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

বৈরী আবহাওয়ার কারণে বিশ্বকাপের শেষ ষোলোর ইংল্যান্ড ও মেক্সিকোর ম্যাচ এক ঘণ্টা পিছিয়ে দেয়া হয়েছে। ফলে নির্ধারিত সময়ের পরিবর্তে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সোমবার (৬ জুলাই) সকাল ৭টায়। 

মেক্সিকো সিটিতে দিনভর ভারী বৃষ্টি হয়েছে। ম্যাচের ভেন্যু অ্যাজটেকা স্টেডিয়ামের ওপর বজ্রপাতও লক্ষ্য করা গেছে। নিরাপত্তার স্বার্থে ফিফার নিয়ম অনুযায়ী, স্টেডিয়ামের আট মাইলের মধ্যে সর্বশেষ বজ্রপাত শনাক্ত হওয়ার পর অন্তত ৩০ মিনিট না পার হওয়া পর্যন্ত খেলা শুরু করা যাবে না।

এর আগে ম্যাচের সময় পরিবর্তন নিয়ে ইংল্যান্ড ও মেক্সিকো ফুটবল ফেডারেশনের সঙ্গে আলোচনা করেছিল ফিফা। যদিও পরে সেই সিদ্ধান্ত থেকে সরে আসে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। শেষ পর্যন্ত নির্ধারিত দিনেই ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে, তবে বৈরী আবহাওয়ার কারণে কিক-অফ এক ঘণ্টা পিছিয়ে দেয়া হয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!