× UCB Sticker Card
সোমবার, ০৬ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: জুলাই ৫, ২০২৬, ১১:৩৮ পিএম

ব্রাজিল-নরওয়ে ম্যাচ জিতবে কারা, দেখুন ৫ ভবিষ্যৎদ্বাণী

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: জুলাই ৫, ২০২৬, ১১:৩৮ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

ফুটবল বিশ্বকাপের শেষ ষোলোর গুরুত্বপূর্ণ ম্যাচে বাংলাদেশ সময় রোববার (৫ জুলাই) দিবাগত রাত ২টায় নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে মুখোমুখি হবে ব্রাজিল ও নরওয়ে। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলকে কাগজে-কলমে এগিয়ে রাখা হলেও অতীত পরিসংখ্যানে নরওয়ের বিপক্ষে এখনো জয়ের দেখা পায়নি সেলেসাওরা। তাই ম্যাচটি ঘিরে ফুটবলপ্রেমীদের আগ্রহ তুঙ্গে।

ম্যাচটি নিয়ে বিভিন্ন পরিসংখ্যানভিত্তিক প্রতিষ্ঠান, বিশ্লেষক ও প্রযুক্তিনির্ভর পূর্বাভাসে কী বলা হচ্ছে, তা এক নজরে তুলে ধরা হলো।

১. অপটা সুপারকম্পিউটারের পূর্বাভাস

পরিসংখ্যানভিত্তিক প্রতিষ্ঠান অপটার ২৫ হাজার ম্যাচ সিমুলেশন অনুযায়ী, নির্ধারিত ৯০ মিনিটে ব্রাজিলের জয়ের সম্ভাবনা ৫৩.৬ শতাংশ। নরওয়ের জয়ের সম্ভাবনা ২২.৪ শতাংশ এবং ম্যাচ অতিরিক্ত সময়ে গড়ানোর সম্ভাবনা ২৪ শতাংশ। সব মিলিয়ে কোয়ার্টার ফাইনালে ওঠার সম্ভাবনা ব্রাজিলের ৬৫.৬ শতাংশ, আর নরওয়ের ৩৪.৫ শতাংশ।

২. বিবিসি বিশ্লেষক ক্রিস সাটনের পূর্বাভাস

বিবিসি স্পোর্টের ফুটবল বিশ্লেষক ক্রিস সাটনের ধারণা, ম্যাচটি নির্ধারিত ও অতিরিক্ত সময় শেষে ২-২ গোলে সমতায় শেষ হবে। এরপর টাইব্রেকারে জয় পেয়ে কোয়ার্টার ফাইনালে উঠবে নরওয়ে। তার মতে, নরওয়ের গোলরক্ষক অরইয়ান নিয়ল্যান্ড টাইব্রেকারে নায়ক হতে পারেন।

৩. সাবেক ফুটবলার ক্যেতিল রেকডালের মতামত

১৯৯৮ বিশ্বকাপে ব্রাজিলের বিপক্ষে নরওয়ের ঐতিহাসিক জয়ের নায়ক ক্যেতিল রেকডাল মনে করেন, এবারও চাপে থাকবে ব্রাজিল। তার পূর্বাভাস, নরওয়ে ২-১ গোলে জয় পাবে। তার মতে, ব্রাজিলের বিপক্ষে নরওয়ের ইতিবাচক ইতিহাস মানসিকভাবে প্রভাব ফেলতে পারে।

৪. ‘জ্যোতিষী’ বিড়াল মিলুর পূর্বাভাস

সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচিত ‘জ্যোতিষী’ বিড়াল মিলুর পূর্বাভাসে এগিয়ে রয়েছে ব্রাজিল। মিলুর মালিকের দাবি, দুই দলের পতাকা লাগানো দুটি খাবারের বাটির মধ্যে যেটি থেকে মিলু আগে খাবার খায়, সেই দলকেই সম্ভাব্য বিজয়ী ধরা হয়। এবার মিলু ব্রাজিলকে বেছে নিয়েছে। যদিও এ পদ্ধতি নিয়ে সামাজিক মাধ্যমে নানা বিতর্ক রয়েছে।

৫. কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) বিশ্লেষণ

কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক বিশ্লেষণেও কিছুটা এগিয়ে রাখা হয়েছে ব্রাজিলকে। বিভিন্ন পরিসংখ্যান, সাম্প্রতিক পারফরম্যান্স, স্কোয়াডের শক্তি ও সম্ভাব্য একাদশ বিবেচনায় ব্রাজিলের জয়ের সম্ভাবনা ৫৮ শতাংশ, নরওয়ের ২০ শতাংশ এবং ড্রয়ের সম্ভাবনা ২২ শতাংশ। সম্ভাব্য স্কোরলাইন হিসেবে ২-১ ব্যবধানে ব্রাজিলের জয় দেখানো হয়েছে। সম্ভাব্য গোলদাতাদের তালিকায় রয়েছেন ভিনিসিয়ুস জুনিয়র, নেইমার এবং নরওয়ের হয়ে আর্লিং হালান্ড।

যদিও বেশিরভাগ পূর্বাভাসে ব্রাজিলকে এগিয়ে রাখা হয়েছে, তবুও অতীত পরিসংখ্যান বলছে, বিশ্বকাপে নরওয়ের বিপক্ষে এখনো জয় পায়নি সেলেসাওরা। ফলে মাঠের লড়াই যে কঠিন ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে, সে বিষয়ে একমত অধিকাংশ ফুটবল বিশ্লেষক।

রূপালী বাংলাদেশ

Link copied!