× UCB Sticker Card
শনিবার, ০৪ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ৪, ২০২৬, ০২:১৯ এএম

খামেনির জানাজায় যোগ দিচ্ছেন বিভিন্ন দেশের শীর্ষ নেতা ও প্রতিনিধিরা

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ৪, ২০২৬, ০২:১৯ এএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ইরানের সাবেক সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির রাষ্ট্রীয় জানাজা উপলক্ষে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রীয় প্রতিনিধি ও শীর্ষ নেতারা তেহরানে সমবেত হচ্ছেন। শুক্রবার শুরু হওয়া এই শোকানুষ্ঠানে শতাধিক দেশের প্রতিনিধিদের উপস্থিত থাকার কথা জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি।

পাকিস্তানের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। তার সঙ্গে রয়েছেন দেশটির সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির এবং স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি।

এ ছাড়া রাষ্ট্রীয় এই অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নিচ্ছেন তাজিকিস্তানের প্রেসিডেন্ট ইমোমালি রহমান, আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ান এবং জর্জিয়ার প্রেসিডেন্ট মিখেইল কাভেলাশভিলি।

কয়েকটি দেশ রাষ্ট্রপ্রধানের পরিবর্তে উচ্চপর্যায়ের প্রতিনিধি পাঠিয়েছে। তুরস্কের প্রতিনিধিত্ব করছেন ভাইস প্রেসিডেন্ট জেভদেত ইলমাজ। ভারতের প্রতিনিধি দলে রয়েছেন উপ-পররাষ্ট্রমন্ত্রী পবিত্র মার্গারিটা ও বিহারের গভর্নর সৈয়দ আতা হাসনাইন। এছাড়া সাবেক পররাষ্ট্রমন্ত্রী সালমান খুরশিদ এবং বিরোধী রাজনীতিক মেহবুবা মুফতিও তেহরানে আয়োজিত এই অনুষ্ঠানে অংশ নিচ্ছেন।

চীনের প্রতিনিধি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় গণকংগ্রেসের স্থায়ী কমিটির ভাইস চেয়ারম্যান হে ওয়েই। রাশিয়ার পক্ষে অংশ নিচ্ছেন দেশটির নিরাপত্তা পরিষদের উপপ্রধান ও সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ। আফগানিস্তানের প্রতিনিধি দলে রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি এবং অর্থনৈতিক বিষয়ক উপ-প্রধানমন্ত্রী আবদুল গনি বারাদার।

বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ইতোমধ্যে তেহরানে পৌঁছেছেন। তিনি রাষ্ট্রীয় জানাজা অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষ থেকে অংশ নেবেন।

রূপালী বাংলাদেশ

Link copied!