× UCB Sticker Card
শনিবার, ০৪ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ৪, ২০২৬, ০২:৩৪ এএম

খামেনির প্রতি শ্রদ্ধা জানাল সৌদিসহ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ৪, ২০২৬, ০২:৩৪ এএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ইরানের সাবেক সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির প্রতি আনুষ্ঠানিক শ্রদ্ধা নিবেদন করেছে সৌদি আরব। শুক্রবার (৩ জুলাই) সৌদি উপ-পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ এল খেরেজির নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল তেহরানে গিয়ে শেষ শ্রদ্ধা জানায়।

আন্তর্জাতিক বিভিন্ন সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, সৌদি আরবের পাশাপাশি কাতার, ইরাক, ইয়েমেন, ওমান এবং লেবাননও আনুষ্ঠানিকভাবে খামেনির প্রতি সম্মান জানিয়েছে। তবে সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী, কুয়েত, বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাত এখনো আনুষ্ঠানিকভাবে শ্রদ্ধা নিবেদন করেনি।

প্রসঙ্গত, সাম্প্রতিক ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনার সময় কুয়েত, বাহরাইন এবং সংযুক্ত আরব আমিরাতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলো ইরানের হামলার অন্যতম লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছিল।

বিশ্লেষকদের মতে, দীর্ঘদিনের কূটনৈতিক টানাপোড়েন ও বৈরিতার ইতিহাস থাকা সত্ত্বেও তেহরানে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের উপস্থিতি মধ্যপ্রাচ্যের আঞ্চলিক কূটনীতিতে একটি গুরুত্বপূর্ণ বার্তা বহন করছে।

রূপালী বাংলাদেশ

Link copied!