× UCB Sticker Card
শনিবার, ০৪ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ৪, ২০২৬, ০২:০৫ এএম

চীনের যুদ্ধবিমান কেনার আলোচনা ও তিস্তা প্রকল্পে নজর রাখছে ভারত

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ৪, ২০২৬, ০২:০৫ এএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

চীনের কাছ থেকে বাংলাদেশের সম্ভাব্য জে-১০সিই যুদ্ধবিমান কেনা এবং তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে বেইজিংয়ের সহযোগিতার বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে ভারত।

শুক্রবার (৩ জুলাই) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সাপ্তাহিক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন মুখপাত্র রণধীর জয়সওয়াল।

ব্রিফিংয়ে এক সাংবাদিক বাংলাদেশের সম্ভাব্য যুদ্ধবিমান ক্রয়ের বিষয়ে জানতে চাইলে রণধীর জয়সওয়াল বলেন, প্রতিবেশী অঞ্চলের সার্বিক পরিস্থিতির ওপর ভারত নিবিড়ভাবে নজর রাখছে এবং প্রয়োজন অনুযায়ী উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করবে।

এর আগে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে চীনের সহযোগিতা প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি বলেন, বাংলাদেশে ভারতের উন্নয়ন সহায়তায় পরিচালিত প্রকল্পগুলো পারস্পরিক সমঝোতার ভিত্তিতে নির্ধারিত রোডম্যাপ অনুযায়ী এগিয়ে চলছে এবং সেগুলো নিয়মিত পর্যালোচনা করা হয়।

তিনি আরও বলেন, তিস্তা নদীসংক্রান্ত প্রকল্পে ভারতের অবস্থান ইতোমধ্যে বাংলাদেশকে জানানো হয়েছে। এ বিষয়ে ভবিষ্যতের যেকোনো পদক্ষেপ গ্রহণের ক্ষেত্রে সংশ্লিষ্ট সব ধরনের পরিস্থিতি ও চলমান ঘটনাপ্রবাহ বিবেচনায় রাখা হবে।

গত সপ্তাহে চীন সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, তিস্তা মহাপরিকল্পনা বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটি বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর।

অন্যদিকে, ভারত এই প্রকল্পকে নিজেদের কৌশলগত স্বার্থের পরিপন্থী হিসেবে বিবেচনা করছে। তবে চীনের কর্মকর্তারা জানিয়েছেন, বাংলাদেশের সঙ্গে তাদের সহযোগিতামূলক সম্পর্ক কোনো তৃতীয় দেশের বিরুদ্ধে পরিচালিত নয়।

রূপালী বাংলাদেশ

Link copied!