× UCB Sticker Card
শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: জুলাই ২৪, ২০২৬, ১২:৫৭ এএম

ভারতে পুলিশ ভ্যানের পথ আটকে দাঁড়ানো কে সেই তরুণী?

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: জুলাই ২৪, ২০২৬, ১২:৫৭ এএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

ভারতের মুম্বাইয়ে ছাত্র বিক্ষোভ চলাকালে আটক বিক্ষোভকারীদের বহনকারী একটি পুলিশ ভ্যানের সামনে দাঁড়িয়ে পথ আটকে দেওয়ার ঘটনায় আলোচনায় এসেছেন অভিনেত্রী, মডেল ও উদ্যোক্তা রিয়া যাদব। বৃষ্টির মধ্যে তার ওই প্রতিবাদী অবস্থানের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি তাদের এক প্রতিবেদনে  জানিয়েছে, বুধবার (২২ জুলাই) দাদারের শিবাজি পার্ক এলাকায় পরীক্ষায় অনিয়মের অভিযোগে চলা ছাত্র বিক্ষোভে পুলিশ কয়েকজন বিক্ষোভকারীকে আটক করে। এ সময় রিয়া যাদব একটি পুলিশ ভ্যানের সামনে দাঁড়িয়ে যান এবং সরে যেতে অস্বীকৃতি জানান।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, হুডি ও ক্যাপ পরা রিয়া বৃষ্টির মধ্যে পুলিশ ভ্যানের সামনে দাঁড়িয়ে রয়েছেন। এনডিটিভির দাবি, তার এই অবস্থানের পর আটক বিক্ষোভকারীদের ছেড়ে দেওয়া হয়। পরে সাংবাদিকদের রিয়া অভিযোগ করেন, পুলিশ দায়িত্বশীলভাবে তাদের দায়িত্ব পালন করছে না।

রিয়া যাদব একজন অভিনেত্রী, মডেল ও উদ্যোক্তা। ইনস্টাগ্রামে তার প্রায় এক লাখ অনুসারী রয়েছে। তিনি বিভিন্ন মিউজিক ভিডিওতে কাজ করেছেন। সম্প্রতি ‘দিলবারা’ শিরোনামের একটি মিউজিক ভিডিওতে তাকে দেখা গেছে। এ ছাড়া ‘রিয়াসাত’ নামে তার নিজস্ব একটি পোশাকের ব্র্যান্ড রয়েছে।

দিল্লিতে পরীক্ষায় অনিয়মের অভিযোগ এবং বিক্ষোভকারীদের বিরুদ্ধে পুলিশের অভিযানের প্রতিবাদে সিপিআই-সমর্থিত ছাত্র আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে কয়েক দিন ধরে মুম্বাইয়ের বিভিন্ন এলাকায় বিক্ষোভ চলছে।

গেল বুধবার ১৪৪ ধারা অমান্য করে শিবাজি পার্ক, চৈত্যভূমি, চেম্বুর ও শিবসেনা ভবন এলাকায় শত শত মানুষ সমাবেশ করে কথিত নিট প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদ জানান। এ সময় পুলিশ বেশ কয়েকজনকে আটক করে।

মুম্বাই পুলিশের তথ্য অনুযায়ী, ১৮ থেকে ২২ জুলাই পর্যন্ত চলমান বিক্ষোভকে কেন্দ্র করে বেআইনি সমাবেশ ও ১৪৪ ধারা লঙ্ঘনের অভিযোগে ১৩টি মামলা করা হয়েছে। এসব ঘটনায় প্রায় ৪০০ জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।

Link copied!