× UCB Sticker Card
রবিবার, ২৬ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ২৬, ২০২৬, ০৯:৩৫ এএম

সিরিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩৫

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ২৬, ২০২৬, ০৯:৩৫ এএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

সিরিয়ার দিয়ের আল-জোর থেকে রাজধানী দামেস্কগামী মহাসড়কে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৩৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও প্রায় ৩০ জন আহত হয়েছেন।

শনিবার দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানাকে দেওয়া তথ্যের বরাতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তা হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন। আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরাও এ তথ্য প্রকাশ করেছে।

জানা গেছে, পূর্ব সিরিয়াকে রাজধানী দামেস্কের সঙ্গে যুক্ত করা ৪০০ কিলোমিটারের বেশি দীর্ঘ মহাসড়কের আল-সুখনা ও পালমিরা এলাকার মাঝামাঝি স্থানে দুর্ঘটনাটি ঘটে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, দুর্ঘটনায় জড়িত একটি বাসে অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনীর সদস্যরা এবং অন্যটিতে সাধারণ যাত্রীরা ছিলেন।

দুর্ঘটনার পরপরই উদ্ধারকাজে অ্যাম্বুলেন্স মোতায়েন করা হয়। গুরুতর আহতদের দ্রুত চিকিৎসার জন্য হমসের সামরিক হাসপাতালে নেওয়ার উদ্দেশ্যে কয়েকটি হেলিকপ্টারও পাঠানো হয় বলে জানিয়েছে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা।

যে মহাসড়কে এ দুর্ঘটনা ঘটেছে, সেটির নিরাপত্তা ব্যবস্থা দীর্ঘদিন ধরেই দুর্বল বলে পরিচিত। প্রায় ১৪ বছর ধরে চলা গৃহযুদ্ধের কারণে সিরিয়ার সড়কসহ বিভিন্ন বেসামরিক অবকাঠামো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

এর আগে গত বছরের অক্টোবরে দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা ও জরুরি সাড়া বিষয়ক মন্ত্রী রায়েদ আল-সালেহ জানিয়েছিলেন, ২০২৫ সালের জানুয়ারি থেকে সেপ্টেম্বরের মধ্যে সিরিয়ায় দুই হাজারের বেশি সড়ক দুর্ঘটনা ঘটেছে। তাঁর মতে, দেশটিতে প্রাণহানির অন্যতম প্রধান কারণ হয়ে উঠেছে এসব সড়ক দুর্ঘটনা।

রূপালী বাংলাদেশ

Link copied!