ইরানের হামলায় কুয়েতের নৌবাহিনীর একটি জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় দেশটির সশস্ত্র বাহিনীর চার সদস্য আহত হয়েছেন। আহতদের চিকিৎসা দেওয়া হয়েছে এবং তাদের অবস্থা বর্তমানে স্থিতিশীল রয়েছে।
মঙ্গলবার (১৪ জুলাই) কুয়েতের সামরিক বাহিনী এক বিবৃতিতে এ তথ্য জানায়।
বিবৃতিতে বলা হয়, মঙ্গলবার ইরানের হামলায় কুয়েতের সশস্ত্র বাহিনী একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, পাঁচটি ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ৩৩টি ড্রোন শনাক্ত করে প্রতিহত করেছে।
এতে আরও বলা হয়, হামলার লক্ষ্য ছিল দেশের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ও বেসামরিক স্থাপনা। ক্ষেপণাস্ত্র ও ড্রোনের ধ্বংসাবশেষ বিভিন্ন স্থানে পড়ে ব্যাপক ক্ষয়ক্ষতির সৃষ্টি হয়েছে।
তবে হামলার বিষয়ে বিস্তারিত তথ্য বা ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ হিসাব এখনো প্রকাশ করা হয়নি।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন