× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ১৬, ২০২৬, ১১:৪৫ এএম

ভেনেজুয়েলার তেলের ‘পূর্ণ নিয়ন্ত্রণ’ নিতে আবারও ট্যাঙ্কার জব্দ যুক্তরাষ্ট্রের

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ১৬, ২০২৬, ১১:৪৫ এএম

ভেরোনিকা । ছবি : সংগৃহীত

ভেরোনিকা । ছবি : সংগৃহীত

ভেনেজুয়েলার তেলসম্পদের ‘পূর্ণ নিয়ন্ত্রণ’ নিতে ক্যারিবীয় সাগরে কারাকাস-সংশ্লিষ্ট আরও একটি ট্যাঙ্কার জব্দ করেছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) ভোরে মার্কিন কোস্টগার্ড ‘ভেরোনিকা’ নামক এই জাহাজটি আটক করে, যা গত কয়েক সপ্তাহে জব্দ করা ষষ্ঠ এবং প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর নাটকীয় আটকের পর চতুর্থ ট্যাঙ্কার। 

হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি ক্রিস্টি নোয়েম জানান, ট্যাঙ্কারটি ভেনেজুয়েলার জলসীমা অতিক্রম করার মাধ্যমে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত ‘কোয়ারেন্টাইন’ বা নিষেধাজ্ঞা অমান্য করেছে। 

বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ড থেকে পরিচালিত এই অভিযানে মার্কিন নৌবাহিনী এবং কোস্টগার্ডের বিশেষ দল অংশ নেয়। মার্কিন সামরিক বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই জাহাজটি নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে।

এমন এক সময়ে এই ঘটনা ঘটল, যখন ভেনেজুয়েলার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ দেশটির তেল খাতে বড় ধরনের আইনি সংস্কারের ঘোষণা দিয়েছেন। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) পার্লামেন্টে দেওয়া ভাষণে তিনি জানান, হাইড্রোকার্বন আইনে সংস্কার আনা হবে, যাতে তেল উত্তোলনে বিদেশি বিনিয়োগের বাধাগুলো দূর করা যায়। 

রদ্রিগেজ আশা প্রকাশ করেন, এই সংস্কারের ফলে নতুন তেলক্ষেত্রে বিনিয়োগ আসবে এবং এর মাধ্যমে অর্জিত অর্থ জনসেবা ও শ্রমিকদের কল্যাণে ব্যয় করা হবে।

প্রেসিডেন্ট ট্রাম্প সম্প্রতি দাবি করেছেন, ভেনেজুয়েলার তেল খাতের নিয়ন্ত্রণ এখন ওয়াশিংটনের হাতে। তেল কোম্পানিগুলোর নির্বাহীদের সঙ্গে এক বৈঠকে তিনি সরাসরি বলেন, এখন থেকে তাদের ভেনেজুয়েলার পরিবর্তে সরাসরি মার্কিন প্রশাসনের সঙ্গে লেনদেন করতে হবে। 

উল্লেখ্য, ভেনেজুয়েলা বিশ্বের অন্যতম বৃহত্তম তেল মজুতকারী দেশ হলেও বছরের পর বছর অব্যবস্থাপনা এবং মার্কিন নিষেধাজ্ঞার কারণে বর্তমানে তাদের উৎপাদন বিশ্ববাজারের মাত্র ১ শতাংশে নেমে এসেছে।

রূপালী বাংলাদেশ

Link copied!