× UCB Sticker Card
শনিবার, ১১ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

ভিনদেশ ডেস্ক

প্রকাশিত: জুলাই ১১, ২০২৬, ০৫:৩৮ এএম

জাতিসংঘের আফগানিস্তানবিষয়ক বিশেষ দূত হচ্ছেন রাবাব ফাতিমা

ভিনদেশ ডেস্ক

প্রকাশিত: জুলাই ১১, ২০২৬, ০৫:৩৮ এএম

জাতিসংঘের আফগানিস্তানবিষয়ক  বিশেষ দূত হচ্ছেন রাবাব ফাতিমা

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস আফগানিস্তানে তার বিশেষ প্রতিনিধি হিসেবে বাংলাদেশি কূটনীতিক রাবাব ফাতিমাকে মনোনীত করেছেন। গত বৃহস্পতিবার আফগানিস্তানভিত্তিক সংবাদমাধ্যম আরিয়ানা নিউজকে বিষয়টি নিশ্চিত করেছে সংশ্লিষ্ট সূত্রগুলো।

সূত্র জানায়, মহাসচিব ইতোমধ্যেই রাবাব ফাতিমার এই মনোনয়ন জাতিসংঘ নিরাপত্তা পরিষদে পেশ করেছেন। এখন নিরাপত্তা পরিষদ তার এই নিয়োগের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বলে আশা করা হচ্ছে।

নিরাপত্তা পরিষদের অনুমোদন পেলে রাবাব ফাতিমা বিদায়ি বিশেষ প্রতিনিধি রোজা ওতুনবায়েভার স্থলাভিষিক্ত হবেন, যার মেয়াদ গত বছরের সেপ্টেম্বরে শেষ হয়েছে।

রাবাব ফাতিমা বাংলাদেশের একজন অভিজ্ঞ পেশাদার কূটনীতিক। তিনি ২০২২ সাল থেকে জাতিসংঘের আন্ডার-সেক্রেটারি-জেনারেল এবং স্বল্পোন্নত দেশ, স্থলবেষ্টিত উন্নয়নশীল দেশ ও ক্ষুদ্র দ্বীপ রাষ্ট্রসমূহের উচ্চ প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন।

এর আগে তিনি নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি এবং জাপানে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন। দীর্ঘ কূটনৈতিক ক্যারিয়ারে তিনি আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) এবং কমনওয়েলথ সেক্রেটারিয়েটেও উচ্চপদস্থ পদে দায়িত্ব পালন করেছেন, যেখানে তিনি মূলত অভিবাসন, মানবাধিকার এবং আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ে কাজ করেছেন। অবশ্য রাবাব ফাতিমার এই মনোনয়নের বিষয়ে জাতিসংঘ এখনো আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা দেয়নি।

রূপালী বাংলাদেশ

Link copied!