দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের উত্থানের মধ্য দিয়ে গতকাল বৃহস্পতিবার লেনদেন শেষ হয়েছে। সপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেন হয়েছে ১ হাজার ৪২৮ কোটি টাকা। লেনদেন করা কোম্পানিগুলোর মধ্যে ২১৪টি কোম্পানির শেয়ার দর বেড়েছে এবং কমেছে ১১৬টির দর।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৩৩ দশমিক ৭৮ পয়েন্ট বেড়েছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ৮০৪ পয়েন্টে। এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ২ দশমিক ৪৭ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৮৯ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ০৮ দশমিক ৫১ পয়েন্ট বেড়ে ২ হাজার ১৭৭ পয়েন্টে অবস্থান করছে।
ডিএসইতে ১ হাজার ৪২৮ কোটি ৪৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ১ হাজার ১৫৬ কোটি ১১ লাখ টাকা।
এদিন ডিএসইতে মোট ৩৯২টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ২১৪টির, বিপরীতে ১১৬টি কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৬২টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

