ঢাকা শুক্রবার, ১০ জুলাই, ২০২৬

মিরপুরে থানা রোডে স্বপ্নর নতুন আউটলেট

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: জুলাই ১০, ২০২৬, ০৫:৫২ এএম

দেশের বৃহত্তম রিটেইল চেইন শপ ‘স্বপ্ন’ রাজধানীর মিরপুর-২ এলাকায় নতুন একটি আউটলেট চালু করেছে। গতকাল বৃহস্পতিবার মিরপুর মডেল থানা রোডে প্রায় ৯ হাজার বর্গফুট আয়তনের এ আউটলেটের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। নতুন এই আউটলেট চালুর মাধ্যমে সারা দেশে ‘স্বপ্ন’র মোট আউটলেটের সংখ্যা দাঁড়িয়েছে ৯৬১টিতে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বপ্নর অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অব অপারেশনস সাইফুল আলম রাসেল, রিজিওনাল হেড অব অপারেশনস কারিন খান, জোনাল ম্যানেজার অব অপারেশনস মো. ফয়সাল হক, এরিয়া সেলস ম্যানেজার মো. নূরনবী বেপারি এবং সিনিয়র আউটলেট অপারেশন ম্যানেজার মোহাম্মদ আবু সুফিয়ানসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

অনুষ্ঠানে সাইফুল আলম রাসেল বলেন, স্বপ্ন সবসময় গ্রাহকদের দোরগোড়ায় আধুনিক, নির্ভরযোগ্য ও মানসম্মত রিটেইল সেবা পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। সেই ধারাবাহিকতায় মিরপুর-২ এলাকায় নতুন এই আউটলেট চালু করা হয়েছে। এর মাধ্যমে স্থানীয় গ্রাহকরা আরও সহজে উন্নত মানের পণ্য ও সেবার সুবিধা পাবেন। ভবিষ্যতেও দেশের বিভিন্ন এলাকায় আমাদের রিটেইল নেটওয়ার্ক সম্প্রসারণের মাধ্যমে গ্রাহকদের জন্য সর্বোত্তম কেনাকাটার অভিজ্ঞতা নিশ্চিত করতে আমরা কাজ করে যাব।

নতুন আউটলেটে গ্রাহকরা নিত্যপ্রয়োজনীয় গ্রোসারি পণ্য, তাজা ফলমূল ও সবজি, মাছ, মাংস, দুগ্ধজাত পণ্য, বেকারি আইটেম, ব্যক্তিগত পরিচর্যা সামগ্রী এবং গৃহস্থালির বিভিন্ন প্রয়োজনীয় পণ্য এক ছাদের নিচে সংগ্রহ করতে পারবেন। আধুনিক স্টোর লেআউট, শীতাতপ নিয়ন্ত্রিত পরিচ্ছন্ন পরিবেশ এবং দ্রুত ও গ্রাহকবান্ধব সেবার সমন্বয়ে আউটলেটটি ক্রেতাদের জন্য স্বাচ্ছন্দ্যময় কেনাকাটার পরিবেশ নিশ্চিত করবে।

আউটলেট উদ্বোধন উপলক্ষে বিভিন্ন পণ্যে আকর্ষণীয় মূল্যছাড় ও বিশেষ অফারের ব্যবস্থা করা হয়েছে। এ ছাড়া বছরজুড়ে বিভিন্ন উৎসব ও বিশেষ উপলক্ষে সাশ্রয়ী মূল্য এবং আকর্ষণীয় অফারের মাধ্যমে গ্রাহকদের আরও উন্নত ও সাশ্রয়ী কেনাকাটার অভিজ্ঞতা দিতে কাজ করে যাচ্ছে ‘স্বপ্ন’।

ক্যাপশন: জাতীয় পেনশন কর্তৃপক্ষ এবং ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে গতকাল উপস্থিত ছিলেন জাতীয় পেনশন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান ড. মো. সুরাতুজ্জামানসহ অনেকে