× UCB Sticker Card
রবিবার, ১২ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

ফরিদপুর ও ভাঙ্গা প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ১২, ২০২৬, ০৬:২৯ এএম

ফরিদপুরের ভাঙ্গায় বাসচাপায় নিহত ৫, আহত ৭

ফরিদপুর ও ভাঙ্গা প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ১২, ২০২৬, ০৬:২৯ এএম

ফরিদপুরের ভাঙ্গায় বাসচাপায়  নিহত ৫, আহত ৭

ফরিদপুরের ভাঙ্গায় বাসচাপায় অন্তত পাঁচজন নিহত এবং সাতজন আহত হয়েছেন। গতকাল শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ভাঙ্গা উপজেলার আলগি ইউনিয়নের সোয়াদী বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হেলালউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে খুলনাগামী একটি ডিমবাহী ট্রাকের চাকা ফেটে গেলে গাড়িটি সড়কে উলটে ডিম ছড়িয়ে পড়ে। ডিম কুড়াতে এলাকাবাসী এগিয়ে এলে সে সময় ঢাকা থেকে নড়াইলগামী নড়াইল এক্সপ্রেসের একটি বাস তাদের চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই পাঁচজন নিহত এবং সাতজন আহত হন।

স্থানীয় সূত্র জানিয়েছে, নিহতদের মধ্যে ডিমবাহী ট্রাকের চালক রয়েছেন। অন্য তিনজন হলেনÑ জয়নাল (২৭), আরিফ (২৭) ও ওবায়দুর (৪০)। পঞ্চম নিহত ব্যক্তির পরিচয় জানা যায়নি। ট্রাকচালক ছাড়া নিহত ও আহত সবাই সোয়াদী ও আশপাশের এলাকার বাসিন্দা। গুরুতর আহতদের ভাঙ্গা, ফরিদপুর ও ঢাকায় স্থানান্তর করা হচ্ছে।

দুর্ঘটনার পর উত্তেজিত এলাকাবাসী অন্তত ছয়টি গাড়িতে আগুন ধরিয়ে দেয় এবং মহাসড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ করে দেয়। এলাকায় এখনো উত্তেজনা বিরাজ করছে।

রূপালী বাংলাদেশ

Link copied!