× UCB Sticker Card
সোমবার, ০৬ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ৬, ২০২৬, ০৬:০৮ এএম

যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক হলেন মোতাহার হোসেন টিপু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ৬, ২০২৬, ০৬:০৮ এএম

যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক  হলেন মোতাহার হোসেন টিপু

দুর্নীতি দমন কমিশনের (দুদক) মহাপরিচালক (ডিজি) থেকে বদলি হয়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক হলেন মোতাহার হোসেন টিপু। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করে এই রদবদল করা হয়। তার দীর্ঘ প্রশাসনিক অভিজ্ঞতা, দক্ষতা ও সততা নতুন দায়িত্বেও দেশের যুব উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

মোতাহার হোসেন টিপু গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলার ছান্দিয়াপুর গ্রামের আইয়ুব আলী সরকারের ছেলে। তার বাবা আইয়ুব আলী গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ছিলেন। এরপর দীর্ঘদিন গাইবান্ধা জেলা বিএনপির সহসভাপতি থেকে শহিদ জিয়াউর রহমানের আদর্শ জেলার বিভিন্ন ইউনিয়ন ও উপজেলায় প্রতিষ্ঠা করার জন্য কাজ করেছেন। তিনি সাদুল্লাপুর উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপির প্রার্থী হয়ে চেয়াম্যান পদে নির্বাচন করেছেন।

মোতাহার হোসেন টিপু ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে উচ্চতর ডিগ্রি অর্জন করেন। পরে তিনি ২০তম বিসিএস ক্যাডার কর্মকর্তা হিসেবে যোগদান করেন। মোতাহার হোসেন দীর্ঘ সময় দুর্নীতি দমন কমিশনের (দুদক) মহাপরিচালকের দায়িত্ব পালন করেন। তার স্ত্রী জেসমিন পারভীন অভ্যন্তরীণ সম্পদ বিভাগের যুগ্ম সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। সরকারের বিভিন্ন দায়িত্বে থেকে মোতাহার হোসেন টিপু সুনাম অর্জন করেছেন।

 

রূপালী বাংলাদেশ

Link copied!