মডেল-অভিনেত্রী জয়ীতা রহমান। এক যুগ ধরে তার মিডিয়ায় পথচলা। এই সময়ে জয়ীতা নিজেকে অভিনেত্রী হিসেবে ব্যস্ত ও জনপ্রিয় করে তুলেছেন নিজের সহজাত অভিনয় প্রতিভার কল্যাণে। অভিনেত্রী হিসেবে জনপ্রিয়তা অর্জন আর পেশাগত ব্যস্ততার মাঝেই জয়ীতা ভিন্ন পেশায়ও জড়িয়েছেন। অভিনয়ের বাইরে সম্প্রতি তিনি নারী উদ্যোক্তা হিসেবে আত্মপ্রকাশ করেছেন। নিজের নামে অনলাইন ফ্যাশন হাউজ ‘জয়ীতা ফ্যাশন’ প্রতিষ্ঠা করেছেন।
জয়ীতা জানান, নারী ও শিশুদের পোশাক, অলংকার নিয়ে প্রাথমিকভাবে জয়ীতা ফ্যাশন চালু করা হয়েছে। এখানে নারী ও শিশুদের পোশাকে নিজস্ব হাতের কাজ ও ডিজাইন থাকবে।
জয়ীতা রহমান ২০১৪ সালে নাটকে অভিনয় শুরু করেন। এরপর কিছুদিন চাকুরি করেছেন। অভিনয়ে ব্যস্ততার কারণে পরবর্তীতে চাকুরি ছেড়ে দেন। অভিনয়ের পাশাপাশি এখন ব্যবসায় মনোযোগী তিনি।

