ঢাকা শনিবার, ১১ জুলাই, ২০২৬

চ্যাম্পিয়ন বাকৃবি

বাকৃবি প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ১১, ২০২৬, ০৬:৫৯ এএম

বিশ^ পরিবেশ দিবস-২০২৬ উপলক্ষে পরিবেশ অধিদপ্তর, ময়মনসিংহ বিভাগীয় কার্যালয় আয়োজিত পরিবেশ বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে বাংলাদেশ কৃষি বিশ^বিদ্যালয় (বাকৃবি) ডিবেটিং সংঘ (বাউডিএস)। ময়মনসিংহের বিভিন্ন স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠানের অংশগ্রহণে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় বাকৃবির বিতার্কিকরা তাদের যুক্তি, তথ্য ও উপস্থাপনা দিয়ে শ্রেষ্ঠত্ব প্রমাণ করেন। গত বৃহস্পতিবার ময়মনসিংহ জেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিভাগীয় কমিশনার এস. এম. হুমায়ুন কবির সরকার বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন। ‘জলবায়ু পরিবর্তন : আজকের পদক্ষেপ, আগামীর নিরাপত্তা’ প্রতিপাদ্য সামনে রেখে আয়োজিত এ অনুষ্ঠানে পরিবেশ সুরক্ষায় তরুণদের সচেতনতামূলক অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়। প্রতিযোগিতায় বাকৃবির এমন সাফল্য বিশ^বিদ্যালয়ের জন্য বয়ে এনেছে বিশেষ সম্মান।