ঢাকা শনিবার, ১১ জুলাই, ২০২৬

ছেলে গ্রেপ্তার

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ১১, ২০২৬, ০৬:৫৯ এএম

জামালপুরের সরিষাবাড়ীতে মায়ের ভরণপোষণ না দেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় রাশেদুল ইসলাম ওরফে জাকির (৪২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার উপজেলার পোগলদিঘা ইউনিয়নের গেন্দারপাড়া গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করে গত বৃহস্পতিবার তাকে আদালতের মাধ্যেমে জেলহাজতে পাঠানো হয়েছে। জানা যায়, দীর্ঘদিন ধরে মা রাশেদা বেগমের (৬৪) ভরণপোষণের দায়িত্ব পালন না করায় তিনি বাদী হয়ে ‘পিতা-মাতার ভরণপোষণ আইন, ২০১৩’-এর আওতায় থানায় মামলা করেন। মামলার পর পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত ছেলেকে গ্রেপ্তার করে। সরিষাবাড়ী থানার ওসি মোহাম্মদ ইকবাল হোসেন জানান, মায়ের করা মামলার ভিত্তিতেই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। পিতা-মাতার ভরণপোষণ না করা আইনত শাস্তিযোগ্য অপরাধ।