× UCB Sticker Card
রবিবার, ১২ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুলাই ১২, ২০২৬, ০৬:৪২ এএম

টিজারে প্রশংসিত সিফাত নুসরাত

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুলাই ১২, ২০২৬, ০৬:৪২ এএম

টিজারে প্রশংসিত সিফাত নুসরাত

সম্প্রতি প্রকাশ হয়েছে বহুল আলোচিত সিরিয়াল ‘নীহারিকা সেন’-এর টিজার। প্রকাশের পর এটি নিয়ে দর্শকমহলে ইতিবাচক প্রতিক্রিয়া তৈরি হয়েছে। এর নাম-ভূমিকায় অভিনয় করে টিজারেই নজর কেড়েছেন মডেল-অভিনয়শিল্পী সিফাত নুসরাত।

তিনি বলেন, ‘নীহারিকা সেন আমার ক্যারিয়ারের একটা টার্নিং পয়েন্ট বলা যেতে পারে। যদিও এটা আমার প্রথম কাজ নয়। তবু বলা যায়, নীহারিকা সেন চরিত্রে অভিনয় করে আমার ক্যারিয়ার একটা ব্যস্ত অবস্থানে চলে গেছে। আমার পেশাগত পরিচিতি এবং কাজ অনেক বেড়েছে। এখন যে সব কাজের প্রস্তাব পাচ্ছি একসময় সেই কাজের জন্য মুখিয়ে থাকতাম। কাজটি নিয়ে আমি বেশ আশাবাদী। চরিত্রটি ফুটিয়ে তুলতে অনেক চ্যালেঞ্জ নিয়ে কাজটি করেছি।’

সিফাত নুসরাত জানান, ‘নীহারিকা সেন’ সিরিয়ালটির বাকি কলাকুশলীদের নাম এখনো প্রকাশ করা হয়নি। পরিচালক হিসেবে প্রথম এপিসোডে কাজ করেছেন নাজিরী সাগর। চিত্রনাট্য রচনা করেছেন মোহাম্মদ ফরহাদ হোসেন ফাহাদ। এর গুরুত্বপূর্ণ দুটি চরিত্রে অভিনয় করেছেন মনিরা মিঠু ও মীর রাব্বি। বর্তমানে ‘নীহারিকা সেন’ চ্যাপ্টার টু-এর শুটিংয়ে কক্সবাজারে অবস্থান করছেন সিফাত নুসরাত।

 

রূপালী বাংলাদেশ

Link copied!