× UCB Sticker Card
রবিবার, ১২ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

অগ্নিকাণ্ডে ৭ দোকান ভস্মীভূত, নিঃস্ব ব্যবসায়ীরা

লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ১২, ২০২৬, ০৭:১৯ এএম

অগ্নিকাণ্ডে ৭ দোকান ভস্মীভূত, নিঃস্ব ব্যবসায়ীরা

চট্টগ্রামের লোহাগাড়ায় ভয়াবহ অগ্নিকা-ে ৭টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। গতকাল শনিবার ভোরে উপজেলার সদর ইউনিয়নের দরবেশহাট বাজারের দীঘির দক্ষিণ পাশে এই অগ্নিকা-ের ঘটনা ঘটে। এতে কয়েক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

ক্ষতিগ্রস্তরা হলেনÑ শামসুল আলমের সারের দোকান, আবু তাহের ও নাজিম উদ্দিনের লেপ-তোষকের দোকান ও কারখানা, জসিম উদ্দিনের ইলেকট্রনিকস দোকান এবং রতন কর্মকারের কামারের দোকানসহ মোট ৭টি ব্যবসা প্রতিষ্ঠান।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ভোরে বাজারের একটি দোকানে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা দ্রুত পার্শ্ববর্তী দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। আগুনের তীব্রতা বাড়তে দেখে বাজারের মসজিদের মাইকে ঘোষণা দিয়ে স্থানীয়দের সাহায্য চাওয়া হয়। ব্যবসায়ী ও এলাকাবাসী প্রাণপণে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন, তবে সফল হননি। খবর পেয়ে লোহাগাড়া ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী শামসুল আলম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে এসে দেখেন তার সার, মালামাল ও নগদ টাকাসহ সব কিছু পুড়ে ছাই হয়ে গেছে। তিনি এখন চরম অনিশ্চয়তার মুখে পড়েছেন। ব্যবসায়ী আবু তাহের জানান, তার ডেকোরেশনের সরঞ্জামসহ সব মিলিয়ে প্রায় ৬ থেকে ৭ লাখ টাকার ক্ষতি হয়েছে। সরকারি সহযোগিতা ছাড়া তাদের পক্ষে ব্যবসায় ঘুরে দাঁড়ানো অসম্ভব।
লোহাগাড়া ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা রফিকুল চন্দ্র রুদ্র জানান, প্রাথমিক তদন্তে শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে তদন্ত শেষে অগ্নিকা-ের সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিশ্চিত করা সম্ভব হবে।
 

রূপালী বাংলাদেশ

Link copied!