× UCB Sticker Card
রবিবার, ১২ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ১২, ২০২৬, ১০:১৫ এএম

অনির্দিষ্টকালের জন্য হরমুজ প্রণালি বন্ধ রাখার ঘোষণা করল ইরান

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ১২, ২০২৬, ১০:১৫ এএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

আবারো বিশ্বের গুরুত্বপূর্ণ সামুদ্রিক বাণিজ্যপথ হরমুজ প্রণালি অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার ঘোষণা দিয়েছে ইরান। দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, নির্ধারিত নৌপথ অনুসরণ না করায় একটি জাহাজকে সতর্কতামূলক গুলি ছুড়ে থামানো হয়। ওই ঘটনার পরই প্রণালিতে সব ধরনের নৌচলাচল স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রোববার ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাতে এ তথ্য প্রকাশ করেছে বার্তা সংস্থা এএফপি।

আইআরজিসির বিবৃতিতে বলা হয়, সংশ্লিষ্ট জাহাজটিকে একাধিকবার নির্দেশ দেওয়া হলেও তা অনুমোদিত নৌপথ ব্যবহার করেনি। পরে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে গুলি ছুড়ে জাহাজটিকে থামানো হয়। এ ঘটনার পর এবং অঞ্চলটিতে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ বন্ধ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালি দিয়ে কোনো জাহাজ চলাচল করতে দেওয়া হবে না বলে জানিয়েছে তারা।

একই সঙ্গে আইআরজিসি সতর্ক করে বলেছে, ইরানের বিরুদ্ধে নতুন করে কোনো সামরিক অভিযান চালানো হলে এ অঞ্চলে যুক্তরাষ্ট্রের নতুন ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তু করা হবে।

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হিসেবে পরিচিত হরমুজ প্রণালি দিয়ে বৈশ্বিক অপরিশোধিত তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) প্রায় ২০ শতাংশ পরিবহন করা হয়। ফলে এ পথের চলাচল ব্যাহত হলে আন্তর্জাতিক জ্বালানি বাজার ও বৈশ্বিক বাণিজ্যে বড় ধরনের প্রভাব পড়তে পারে।

এর আগে গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে উত্তেজনা শুরুর সময়ও ইরান সাময়িকভাবে হরমুজ প্রণালি বন্ধ করেছিল। সে সময় আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়ে যায় এবং উপসাগরীয় অঞ্চলের নৌপরিবহন ব্যবস্থায় উল্লেখযোগ্য বিঘ্ন সৃষ্টি হয়।

হরমুজ প্রণালির ওপর নিয়ন্ত্রণের অধিকার নিজেদের রয়েছে বলে দীর্ঘদিন ধরেই দাবি করে আসছে তেহরান। পাশাপাশি, এই পথ ব্যবহারকারী জাহাজের কাছ থেকে ফি আদায়ের পরিকল্পনার কথাও জানিয়েছে ইরান। তবে যুক্তরাষ্ট্র এ অবস্থান প্রত্যাখ্যান করে বলে আসছে, আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজের জন্য হরমুজ প্রণালিতে অবাধ ও নিরাপদ নৌচলাচল নিশ্চিত করা প্রয়োজন।

রূপালী বাংলাদেশ

Link copied!