× UCB Sticker Card
রবিবার, ১২ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রাঙামাটি-বান্দরবান সড়কে সেতু ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন

রাজস্থলী (রাঙামাটি) প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ১২, ২০২৬, ০৭:১৯ এএম

রাঙামাটি-বান্দরবান সড়কে সেতু ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন

টানা ভারি বর্ষণ এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের তীব্র স্রোতে রাঙামাটি-বান্দরবান সড়কের যোগাযোগব্যবস্থা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে। চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পদুয়া ইউনিয়নের সুখবিলাস দুধপুকুরিয়া এলাকার রাবার ড্যামের বেড়িবাঁধ ভেঙে যাওয়ায় বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। একই সময়ে পানির তীব্র তোড়ে সড়কের গুরুত্বপূর্ণ ব্রিজঘাট সেতুটি ধসে পড়েছে। ফলে গতকাল শনিবার সকাল থেকে এই সড়কে সবধরনের যান চলাচল বন্ধ রয়েছে, যাতে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ।

বাঙ্গালহালিয়া সিএনজি সমিতির সাধারণ সম্পাদক লিটন দাশ এবং স্থানীয় সিএনজিচালক নুনু বাদশা ও মানিক জানান, কয়েকদিনের টানা বৃষ্টিতে পাহাড়ি ছড়া ও নদীর পানি অস্বাভাবিক বৃদ্ধি পায়। একপর্যায়ে পানির প্রচ- চাপ সহ্য করতে না পেরে রাবার ড্যামের বেড়িবাঁধটি ভেঙে যায়। বেড়িবাঁধ ভাঙা পানির তীব্র স্রোতের আঘাতেই মূলত গুরুত্বপূর্ণ ব্রিজঘাট সেতুটি ধসে পড়ে এবং সকাল থেকে যান চলাচল স্থবির হয়ে যায়।

স্থানীয় বাসিন্দা মো. তুষার জানান, প্রতিবছর বর্ষা এলেই এই এলাকায় পাহাড়ি ঢলের কারণে একই ধরনের দুর্যোগের সৃষ্টি হয়। কিন্তু স্থায়ী কোনো প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ না করায় স্থানীয় মানুষের দুর্ভোগ কোনোভাবেই কমছে না। তারা অতি দ্রুত বেড়িবাঁধটি পুনর্নির্মাণ এবং ক্ষতিগ্রস্ত সেতুটি সংস্কার বা নতুন সেতু নির্মাণের জোরালো দাবি জানান।

যোগাযোগ পুনরুদ্ধারের বিষয়ে বান্দরবান সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী সাখাওয়াত হোসেন জানান, বেড়িবাঁধ ভেঙে তীব্র স্রোতে সেতুটি ধসে যাওয়ায় যান চলাচল বন্ধ রয়েছে। বান্দরবান সওজের পক্ষ থেকে যোগাযোগ পুনরায় স্থাপনের জন্য একটি উদ্ধারকারী দল গাড়ি ও প্রয়োজনীয় সরঞ্জামসহ প্রস্তুত রাখা হয়েছে। তবে ওই সড়কের বালাঘাটা ও স্বর্ণমন্দির এলাকায় এখনো পানি জমে থাকায় টিমটি ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা করতে পারছে না। পানি নেমে গেলেই দ্রুত উদ্ধার ও সংস্কার কাজ শুরু হবে।

রূপালী বাংলাদেশ

Link copied!