× UCB Sticker Card
বুধবার, ০৮ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ৮, ২০২৬, ০৬:৩৩ পিএম

হবিগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত মাধবপুর থানার সোহেল রানা

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ৮, ২০২৬, ০৬:৩৩ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

মাদক উদ্ধার, পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার স্বীকৃতিস্বরূপ হবিগঞ্জের মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় হবিগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে সম্মাননা অর্জন করেছেন।

সম্প্রতি অনুষ্ঠিত জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় জেলার বিভিন্ন থানার সার্বিক কার্যক্রম মূল্যায়ন শেষে অপরাধ দমন, মাদকবিরোধী অভিযান, পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার এবং আইন-শৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদানের জন্য ওসি মো. সোহেল রানাকে শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত করা হয়।

পরে হবিগঞ্জ জেলার পুলিশ সুপার মো. তারেক মাহমুদ তার হাতে সম্মাননা স্মারক তুলে দেন। এ সময় তিনি ভবিষ্যতেও পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।

সম্মাননা গ্রহণের পর ওসি মো. সোহেল রানা বলেন, এই অর্জন মাধবপুর থানার সকল কর্মকর্তা ও সদস্যদের সম্মিলিত প্রচেষ্টার ফল। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক ও অপরাধ দমনে আমরা আন্তরিকভাবে কাজ করে যাচ্ছি। ভবিষ্যতেও জনগণের আস্থা অর্জনে সর্বোচ্চ চেষ্টা অব্যাহত থাকবে।

মাধবপুর থানার এ অর্জনে পুলিশ সদস্যদের পাশাপাশি স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সন্তোষ প্রকাশ করেছেন।

Link copied!