× UCB Sticker Card
শুক্রবার, ১০ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ১০, ২০২৬, ০৫:৫৩ পিএম

ভাষাগত দক্ষতায় আন্তর্জাতিক শ্রমবাজারে এগিয়ে যাবে যুবসমাজ : আইনমন্ত্রী

শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ১০, ২০২৬, ০৫:৫৩ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

উন্নয়ন, কর্মসংস্থান, দক্ষ জনশক্তি গড়ে তোলা এবং প্রান্তিক মানুষের জীবনমান উন্নয়নের নানা বার্তা নিয়ে দিনব্যাপী একাধিক অনুষ্ঠানে অংশ নিলেন বাংলাদেশ সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আসাদুজ্জামান। তিনি বলেন, ভাষাগত দক্ষতায় আন্তর্জাতিক শ্রমবাজারে এগিয়ে যাবে যুবসমাজ।

শুক্রবার (১০ জুলাই) শৈলকুপা উপজেলার বিভিন্ন স্থানে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি সরকারি বিভিন্ন দপ্তরের সেবার উপকারভোগীদের মাঝে চেক, অনুদান ও পুরস্কার বিতরণ করেন।

এ সময় তিনি একটি গুরুত্বপূর্ণ ঘোষণা দিয়ে বলেন, দক্ষিণ কোরিয়ার শ্রমবাজারে শৈলকুপা থেকে অন্তত ১০ হাজার দক্ষ জনশক্তি কর্মসংস্থানের সুযোগ পাবে। এ লক্ষ্য বাস্তবায়নে খুব শিগগিরই উপজেলা পর্যায়ে একটি কোরিয়ান ভাষা শিক্ষা কেন্দ্র চালু করা হবে। তিনি বলেন, ভাষাগত দক্ষতা অর্জনের মাধ্যমে যুবসমাজ আন্তর্জাতিক শ্রমবাজারে নিজেদের যোগ্যতা প্রমাণ করতে পারবে এবং দেশের অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

দিনের আরেকটি অনুষ্ঠানে ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের কল্যাণে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে নগদ অর্থ, সেলাই মেশিন এবং নৃগোষ্ঠী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ করেন আইনমন্ত্রী। তিনি বলেন, সমাজের কোনো জনগোষ্ঠী যেন উন্নয়নের মূলধারা থেকে পিছিয়ে না থাকে, সে লক্ষ্যেই সরকার ধারাবাহিকভাবে বিভিন্ন কল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়ন করছে।

বক্তব্যে অ্যাডভোকেট আসাদুজ্জামান আরও বলেন, শিক্ষা, দক্ষতা ও কর্মসংস্থান-এই তিনটি ভিত্তির ওপর দাঁড়িয়েই গড়ে উঠবে আগামীর সমৃদ্ধ শৈলকুপা। তরুণদের দক্ষ করে তুলতে সরকার প্রয়োজনীয় সব ধরনের সহায়তা অব্যাহত রাখবে।

দিনব্যাপী আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাসহ বিপুলসংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

রূপালী বাংলাদেশ

Link copied!