× UCB Sticker Card
শুক্রবার, ১০ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

​খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ১০, ২০২৬, ০৬:২০ পিএম

মাটিরাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বৃদ্ধ নিহত, বাঁচাতে গিয়ে স্ত্রী-ছেলে আহত

​খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ১০, ২০২৬, ০৬:২০ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. আব্দুল মালেক (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এ ঘটনায় তাকে বাঁচাতে গিয়ে তার স্ত্রী শাহেরা খাতুন (৫০) ও ছেলে মো. শাহ আলম (৩৫) গুরুতর আহত হয়েছেন।

​শুক্রবার (১০ জুলাই) দুপুরের দিকে মাটিরাঙ্গা উপজেলার গোমতির শান্তিপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল মালেক ওই এলাকার মৃত লাল মিয়ার ছেলে।

​নিহতের ছোট ভাই মো. আব্দুল জলিল জানান, প্রতিবেশী ফজর আলী প্রতিদিন আব্দুল মালেকের ঘরের বারান্দায় তার ব্যাটারিচালিত অটোরিকশা চার্জ দিতেন। গত রাতেও তিনি অটোরিকশাটি চার্জে দেন। সকালের দিকে চার্জ শেষে জানালার গ্রিলের সাথে মাল্টিপ্লাগটি ঝুলিয়ে রেখে অটোরিকশা নিয়ে চলে যান ফজর আলী। ​পরবর্তীতে শুক্রবার দুপুরের দিকে আব্দুল মালেক অসাবধানতাবশত ওই মাল্টিপ্লাগটি খুলতে গেলে বিদ্যুতায়িত হন। তাকে বাঁচাতে এগিয়ে আসেন তার স্ত্রী ও ছেলে। এতে তারাও গুরুতর আহত হন।

​দুর্ঘটনার পর স্থানীয় প্রতিবেশীরা দ্রুত তাদের উদ্ধার করে মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার চিকিৎসক ডা. আসরাফ উদ্দিন আব্দুল মালেককে মৃত ঘোষণা করেন।

​তিনি জানান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই আব্দুল মালেকের মৃত্যু হয়েছে। আহত স্ত্রী ও ছেলেকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তবে আহতদের মধ্যে স্ত্রী শাহেরা খাতুনের অবস্থা আশঙ্কাজনক।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে মাটিরাঙ্গা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহেদ উদ্দিন জানান, খবর পাওয়ার পরপরই হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তী পদক্ষেপ গ্রহণের জন্য বিধি মোতাবেক আইনি কার্যক্রম চলমান রয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!