× UCB Sticker Card
শনিবার, ১১ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুলাই ১১, ২০২৬, ১২:০০ পিএম

সন্তানকে নিয়ে নদীতে ঝাঁপ, জীবিত উদ্ধার মা-শিশু

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুলাই ১১, ২০২৬, ১২:০০ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

ঝালকাঠির নলছিটিতে পাঁচ বছরের কন্যা সন্তানকে সঙ্গে নিয়ে সুগন্ধা নদীতে ঝাঁপ দিয়েছেন এক মা। তবে স্থানীয়দের তাৎক্ষণিক তৎপরতায় মা ও শিশুকে জীবিত উদ্ধার করা হয়েছে। 

শুক্রবার (১০ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে নলছিটি ফেরিঘাট এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুজ্জান।

উদ্ধার হওয়া নারী লাকি আক্তার নলছিটি উপজেলার হারিকেলি এলাকার আজিজ মোল্লার মেয়ে। তার সঙ্গে নলছিটি শহরের বাসিন্দা সাইদুল ইসলামের সম্প্রতি বিবাহবিচ্ছেদ হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, রাতে লাকি আক্তার তার পাঁচ বছর বয়সী মেয়েকে নিয়ে ফেরিঘাট এলাকায় যান। একপর্যায়ে দুজনকে নদীতে পড়ে যেতে দেখে স্থানীয় লোকজন দ্রুত উদ্ধারকাজে অংশ নেন। পরে মা ও শিশুকে জীবিত উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয়।

লাকি আক্তার জানান, বিবাহিত জীবনে দীর্ঘদিন পারিবারিক কলহ চলছিল। বিবাহবিচ্ছেদের পর সন্তানকে নিয়ে বিভিন্ন ধরনের চাপের মুখে তিনি মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন বলে দাবি করেন।

অন্যদিকে, সাবেক স্বামী সাইদুল ইসলাম বলেন, প্রায় ২০ দিন আগে তাদের বিবাহবিচ্ছেদ হয়েছে এবং গত তিন মাস ধরে তাদের মধ্যে কোনো যোগাযোগ ছিল না। কী কারণে এ ঘটনা ঘটেছে, সে বিষয়ে তিনি অবগত নন বলে জানান।

নলছিটি থানার ওসি তৌহিদুজ্জান বলেন, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। মা ও শিশু বর্তমানে নিরাপদ রয়েছেন। তদন্তের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

রূপালী বাংলাদেশ

Link copied!