× UCB Sticker Card
শনিবার, ১১ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ১১, ২০২৬, ১১:০১ এএম

কুতুবদিয়ায় নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার

পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ১১, ২০২৬, ১১:০১ এএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

‎‎কক্সবাজারের কুতুবদিয়ায় নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের সমুদ্রতীরে একটি মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেন। খবর পেয়ে নিহতের ছেলে ইদ্রিস ঘটনাস্থলে গিয়ে মরদেহটি তার বাবা ফেরদৌস আলমের বলে শনাক্ত করেন।

‎নিহত ফেরদৌস আলম (৫২) উপজেলার উত্তর ধুরুং ইউনিয়নের বাঁকখালী চাদেরঘোনা এলাকার বাসিন্দা।

‎পারিবারিক সূত্রে জানা যায়, তিন দিন আগে ফেরদৌস আলম চট্টগ্রামের বাঁশখালী উপজেলার একটি ফিশিং বোটে করে বঙ্গোপসাগরে মাছ ধরতে যান। মাছ ধরার সময় বৈরী আবহাওয়ায় সৃষ্ট ঝড়ে তিনি ও আরও দুই জেলে সাগরে ছিটকে পড়েন। পরে অন্য দুই জেলেকে জীবিত উদ্ধার করা হলেও ফেরদৌস আলম নিখোঁজ ছিলেন। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে কুতুবদিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

কুতুবদিয়া থানার ওসি (তদন্ত) মো. ফারুক বলেন, পরিবারের আবেদনের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ দাফনের জন্য স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!