রাজধানীর যাত্রাবাড়ী ও উত্তরা পশ্চিম থানা এলাকায় পৃথক বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ৩৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযানের সময় যাত্রাবাড়ী এলাকা থেকে একটি স্টিলের চাপাতি ও একটি স্টিলের ছুরি উদ্ধার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার (১০ জুলাই) যাত্রাবাড়ী থানার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় বিভিন্ন অপরাধে জড়িত ২০ জনকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে একটি স্টিলের চাপাতি ও একটি স্টিলের ছুরি উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন: উজ্জ্বল শেখ (৩১), মো. ওসমান আলী (২২), মো. সোহান হাওলাদার (২৮), মো. রিফাত (২১), মো. তাহসীন ইসলাম ওরফে সুলতান ওরফে মুয়ান্না (১৯), মো. মঞ্জুরুল আলম শিমুল (২২), মো. তানভির (১৯), মারুফ আহমেদ অন্তর (২০), মো. সোহাগ (২৫), মো. জুয়েল (৩৫), মো. আরিফুল ইসলাম (৩৬), মো. অকিন (৩৯), মারুফ (২০), মো. অন্তর (২০), মো. রহিদুল ইসলাম (২০), মো. রাব্বি (২৩), মো. ইবনে আদম (৩৫), মো. আলাল শেখ (২৫), মো. নুর আলিফ (১৯) এবং আবু সালেহ মো. মুছা ওরফে সাগর।
অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় উত্তরা পশ্চিম থানা পুলিশও নিজ এলাকার বিভিন্ন অপরাধপ্রবণ স্থানে বিশেষ অভিযান চালিয়ে ১৭ জনকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন: এস এম মিরাদুজ্জামান ওরফে জামান চৌধুরী (৫০), মো. সোহাগ মিয়া (১৯), মো. ইয়াসিন (২১), মো. রকিবুল ইসলাম (২৮), মো. শাওন (২০), নিলয় মল্লিক (২৩), রাকিবুল ইসলাম (১৯), মো. মনির হোসেন (২৫), মো. শাহিন আলম (৪১), মো. আল আমিন (৪০), মো. রাকিব হোসেন (১৯), মেহেদী হাসান মোর্শেদ (২২), আল-আমিন হাওলাদার (২৫), সুজন মিয়া (২৫), মো. জুবায়েদ মিয়া (২৫), শরিফ আহাম্মেদ (২৩) এবং মেজবা উদ্দিন (১৯)।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারদের মধ্যে নিয়মিত ও পরোয়ানাভুক্ত মামলার আসামির পাশাপাশি বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিরাও রয়েছেন। তাদের বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন