× UCB Sticker Card
শনিবার, ১১ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

শেরপুর প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ১১, ২০২৬, ১২:১৮ পিএম

শেরপুর সীমান্তে পুশইন ঠেকাতে বিএসএফ-স্থানীয়দের রাত-দিন পাহাড়া

শেরপুর প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ১১, ২০২৬, ১২:১৮ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

শেরপুরের ঝিনাইগাতী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের পুশইন ঠেকাতে বিজিবির পাশাপাশি রাত জেগে পাহারা দিচ্ছেন স্থানীয়রা।

স্থানীয় সূত্রে জানা গেছে, জেলার ঝিনাইগাতী উপজেলার মেঘালয় রাজ্য সীমান্তের গোমড়া গ্রামবাসী পৃথক চারটি গ্রুপে ১৫ থেকে ২০ জনের এক একটি দল জিরো পয়েন্টের কাছাকাছি এই পাহারা বসিয়েছে।

গত বৃহস্পতিবার গভীর রাতে এই সীমান্ত দিয়ে বিএসএফ চারজনকে পুশইনের চেষ্টা চালায়। কিন্তু বিজিবির সদস্যরা সেই পুনইন ব্যর্থ করে দেন। গ্রামবাসীদের ধারণা, ভারতের বিএসএফ রাতের আঁধারে আবারও পুশইন এর চেষ্টা করবে।

গোমড়া গ্রামের স্থানীয় যুবদল নেতা আনোয়ার হোসেন জানান, তাদের কাছে খবর আছে সীমান্তের ওপারে প্রায় ২০০ মানুষকে এনে রেখেছে বিএসএফ। তাদের এই সীমান্ত দিয়ে যেকোনো সময় পুশইন করতে পারে বিএসএফ। তাই তারা দিন-রাত জেগে এই সীমান্তে পাহারা বসিয়েছে। তাদের পাশাপাশি স্থানীয় বিজিবি সদস্যরাও সতর্ক রয়েছে বলে তিনি জানান।

এ বিষয়ে ময়মনসিংহের ৩৯ বিজিবি সহকারী পরিচালক মো. মিজানুর রহমান জানান, বৃহস্পতিবার গভীর রাতে স্থানীয় এলাকাবাসীর সহযোগিতায় বিএসএফের পুশইন ঠেকানো হয়েছে। গ্রামবাসীর মতো আমাদেরও সতর্ক টহল রয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!