× UCB Sticker Card
শনিবার, ১১ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

চাঁদপুর প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ১১, ২০২৬, ০৯:৪০ পিএম

গণভোট থেকে সরকার সরে যাওয়ায় জনগণ আহত হয়েছে : হাসনাত আবদুল্লাহ

চাঁদপুর প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ১১, ২০২৬, ০৯:৪০ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বলেছেন, গণভোট বাস্তবায়ন থেকে সরকার সরে আসায় জনগণের প্রত্যাশা ভেঙে গেছে এবং তারা আহত হয়েছে।

শনিবার (১১ জুলাই) বিকেলে চাঁদপুর শহরের বায়তুল আমিন চত্বরে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে এনসিপি ঘোষিত মাসব্যাপী ‘দেশ গড়তে জুলাই জাগরণ’ কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত জুলাই পদযাত্রা শেষে পথসভায় তিনি এসব কথা বলেন।

হাসনাত আবদুল্লাহ বলেন, কর্মসংস্থানের অভাব, নিত্যপ্রয়োজনীয় পণ্যের ঊর্ধ্বমুখী দাম, অতিরিক্ত লোডশেডিং এবং গণভোট নিয়ে জনগণের প্রত্যাশা পূরণ না হওয়ায় সাধারণ মানুষের মধ্যে হতাশা তৈরি হয়েছে।

তিনি দাবি করেন, দায়িত্ব গ্রহণের পর ছয় মাসের মধ্যে কর্মসংস্থান সৃষ্টির যে প্রতিশ্রুতি সরকার দিয়েছিল, তার বাস্তবায়নে দৃশ্যমান অগ্রগতি হয়নি। ফলে বেকারত্বের সমস্যা আগের মতোই রয়ে গেছে।

জ্বালানি খাত প্রসঙ্গে তিনি বলেন, ইরান-সংক্রান্ত যুদ্ধ পরিস্থিতির প্রভাবের কথা উল্লেখ করে সরকার জ্বালানি তেলের দাম বাড়িয়েছিল। কিন্তু দাম বৃদ্ধির পরও বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হয়নি এবং লোডশেডিং অব্যাহত রয়েছে। জ্বালানি তেলের মূল্য সমন্বয়ের জন্য গঠিত সরকারি কমিটিকে তিনি "আলংকারিক উদ্যোগ" হিসেবে উল্লেখ করে দাবি করেন, এটি জ্বালানি খাতের সিন্ডিকেট ভাঙতে কার্যকর ভূমিকা রাখতে পারেনি।

গণভোট প্রসঙ্গে এনসিপির এই নেতা বলেন, সরকার গণভোটের বিপক্ষে অবস্থান নিয়েছে, যদিও তার দাবি অনুযায়ী প্রায় ৭০ শতাংশ মানুষ ‘হ্যাঁ’ ভোটের পক্ষে ছিলেন। তিনি অভিযোগ করেন, ফলাফল প্রকাশের সময় প্রকৃত ফলাফল প্রতিফলিত হয়নি। তার ভাষায়, অতীতের সরকার ভোট চুরি করত, আর বর্তমান সরকার ভোটের ফলাফল চুরি করেছে।

চট্টগ্রাম পার্বত্য অঞ্চলসহ দেশের বিভিন্ন এলাকায় বন্যা পরিস্থিতির কথা উল্লেখ করে হাসনাত আবদুল্লাহ বলেন, ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে তারা পথসভা সংক্ষিপ্ত করে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হবেন।

পথসভায় সভাপতিত্ব করেন জেলা এনসিপির আহ্বায়ক মো. মাহবুব আলম। এতে বক্তব্য দেন এনসিপির যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ, যুগ্ম সদস্য সচিব ও কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মো. আতাউল্লাহ, যুগ্ম মুখ্য সমন্বয়ক মাহাবুব আলম এবং যুগ্ম সদস্য সচিব মহিউদ্দিন রনিসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।

এ সময় জেলা, উপজেলা ও বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা কর্মসূচিতে অংশ নেন।

Link copied!