মৌলভীবাজারের বন্যাদুর্গত এলাকায় ক্ষতিগ্রস্ত ও অসহায় মানুষের মাঝে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির পক্ষ থেকে জরুরি ত্রাণ সহায়তা বিতরণ করা হয়েছে।
শনিবার (১১ জুলাই) বিকেলে রাজনগর উপজেলার টেংরা ইউনিয়নের কোনাগাঁও গ্রামে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির (বিডিআরসিএস) চেয়ারম্যান ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার মো. আবদুস সালাম ত্রাণসামগ্রী বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন মৌলভীবাজারের জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল, জেলা পরিষদের প্রশাসক মিজানুর রহমান মিজান, রাজনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিপুল সরকার, কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ূন, সদস্য সচিব আব্দুর রহিম রিপন, কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি ও মৌলভীবাজার জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন উজ্জল, রেড ক্রিসেন্ট সোসাইটির জেলা ইউনিটের সম্পাদক মিছবাউর রহমান, উপজেলা বিএনপির সভাপতি নরুল ইসলাম সেলনসহ জেলা বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।
ত্রাণ বিতরণ অনুষ্ঠানে ব্যারিস্টার মো. আবদুস সালাম বলেন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সারাদেশে দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও অসহায় মানুষের পাশে থেকে নিয়মিত জরুরি ত্রাণ সহায়তা, শুকনো খাবার এবং পুনর্বাসন সামগ্রী বিতরণ করে আসছে। সাম্প্রতিক বন্যাসহ বিভিন্ন দুর্যোগে সংস্থার স্বেচ্ছাসেবকেরা স্থানীয় ইউনিটগুলোর মাধ্যমে ক্ষতিগ্রস্ত মানুষের কাছে দ্রুত ত্রাণসামগ্রী পৌঁছে দিতে নিরলসভাবে কাজ করছেন।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন