× UCB Sticker Card
শনিবার, ১১ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

আলীকদম (বান্দরবান) প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ১১, ২০২৬, ০৮:৪১ পিএম

বন্যাদুর্গত মানুষের পাশে বিজিবি, আলীকদমে ৮০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

আলীকদম (বান্দরবান) প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ১১, ২০২৬, ০৮:৪১ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

টানা ভারী বর্ষণ, নিম্নচাপের প্রভাব, মাতামুহুরী নদীর পানি বৃদ্ধি এবং ভূমিধসের কারণে ক্ষতিগ্রস্ত বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (১১ জুলাই) আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি) উপজেলার বিভিন্ন বন্যাকবলিত এলাকা ও আশ্রয়কেন্দ্রে আশ্রিত প্রায় ৭৫ থেকে ৮০টি পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছে।

বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আলীকদম ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মেহেদীর নেতৃত্বে চৈক্ষ্যং ও নয়াপাড়া ইউনিয়নের বন্যাদুর্গত এলাকায় এই ত্রাণ কার্যক্রম পরিচালিত হয়।

ত্রাণ বিতরণের আওতায় রেয়াম্বু সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয়কেন্দ্রে আশ্রিত ৩৬টি পরিবার, নজির মেম্বারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয়কেন্দ্রে ১৭টি পরিবার এবং চৈক্ষ্যং ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে আশ্রিত ২২টি পরিবারের মধ্যে প্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

বিজিবি জানায়, ত্রাণ বিতরণের পাশাপাশি পানিবন্দী মানুষের নিয়মিত খোঁজখবর রাখা, বন্যা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ, স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে আশ্রয়কেন্দ্রে যাতায়াতে প্রয়োজনীয় সহায়তা প্রদান এবং যেকোনো দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে উদ্ধার অভিযান পরিচালনার জন্য আলীকদম ব্যাটালিয়ন সার্বক্ষণিক প্রস্তুত রয়েছে।

ত্রাণ বিতরণ কার্যক্রমে আলীকদম ব্যাটালিয়নের কর্মকর্তাবৃন্দ, বিজিবির সদস্য, স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Link copied!