সাতক্ষীরা জজ কোর্টের সাবেক পিপি অ্যাডভোকেট আব্দুল লতিফ ও তার ছেলে রাসেলকে কারাগারে প্রেরণ করেছে আদালত।
শনিবার (১৩ ডিসেম্বর) বেলা ১১টার দিকে তাদের সাতক্ষীরা আমলী আদালত-১ এ হাজির করা হয়। এ সময় বিচারক তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
অ্যাডভোকেট আব্দুল লতিফ (৫৮) সাতক্ষীরা সদরের কামারবাসায় গ্রামের মৃত মুন্সীর রহমানের ছেলে। তার ছেলে রাসেল (৩৫) কামারবাসায় গ্রামে বসবাস করতেন।
কারাগারে প্রেরণের বিষয়টি নিশ্চিত করে অতিরিক্ত পিপি অ্যাডভোকেট আরিফুর রহমান বলেন, ‘সাতক্ষীরা সদর থানায় তাদের নামে হত্যা ও চাঁদাবাজির মামলা রয়েছে। এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাদেরকে আদালতে হাজির করেছিল পুলিশ।’



