ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

দুই দিনে ১৩ শিশুর শরীরে হাম শনাক্ত

সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: এপ্রিল ১, ২০২৬, ০৫:০৯ পিএম
ছবি- রূপালী বাংলাদেশ

সিরাজগঞ্জে দুই দিনে ১৩ জন শিশুর দেহে হাম শনাক্ত হয়েছে। এর মধ্যে ৯ জন শিশু সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে। বাকি ৪ জন হাসপাতালে ভর্তি রয়েছে।

বুধবার (১ এপ্রিল) দুপুরে সিরাজগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের পরিসংখ্যান কর্মকর্তা হুমায়ুন কবির এ তথ্য জানান।

তিনি বলেন, ‘৩১ মার্চ থেকে হাম রোগী গণনা শুরু করেছি। দুই দিনের রিপোর্ট অনুযায়ী ১৩ জন রোগী পাওয়া গেছে। এসব রোগী শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতাল ও সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। ৯ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে। মনসুর আলী মেডিকেলে ৩ জন ও সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ১ জন ভর্তি রয়েছে।’

সিরাজগঞ্জ সিভিল সার্জন ডা. মো. নুরুল আমিন বলেন, ‘সিরাজগঞ্জে হামে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত কেউ মারা যায়নি। গত ২৮ মার্চ শাহজাদপুরের এক শিশু ঢাকায় আক্রান্ত হয়ে মারা গেছে।’