× UCB Sticker Card
শনিবার, ১১ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

সিলেট প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ১১, ২০২৬, ০৮:১৪ পিএম

মাজারের দানবাক্সের চিঠিতে সিলেটে ডিসি সারওয়ারকে ফিরিয়ে আনার দাবি

সিলেট প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ১১, ২০২৬, ০৮:১৪ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

হযরত শাহজালালের (রহ.) মাজারের ৭০০ বছরের ইতিহাসে দ্বিতীয়বারের মতো দানবাক্সের টাকা গণনা শুরু হয়েছে। মাজারের তিনটি ডেগ ও ছোট-বড় পাঁচটি দানবাক্সে থাকা টাকার সঙ্গে পাওয়া গেছে বেশ কয়েকটি চিরকুট।

শনিবার (১১ জুলাই) সকাল সোয়া ১১টার দিকে জেলা প্রশাসন ও মাজার ব্যবস্থাপনা কমিটির সদস্যদের উপস্থিতিতে দানবাক্সগুলো খোলা হয়।

এবার ডেগ ও বাক্সগুলো থেকে পাঁচ বস্তা টাকা পাওয়া গেছে। দেশি টাকার পাশাপাশি পাওয়া গেছে বিভিন্ন দেশের বৈদেশিক মুদ্রা।

দানবাক্সে পাওয়া একটি চিরকুটে খোকন ‘বাটপারের’ বিচার এবং ডিসি সারওয়ারকে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন আবু জলিল হাবিব নামের এক ব্যক্তি।

চিরকুটে তিনি লিখেছেন, খোকন বাটপার। সে মাজারের গরু, ছাগল, হাঁস, মোরগ বেচাকেনা করে। মাজারের খাদেমদের অর্ধেকেরও বেশি তার ইশারায় চলে। খোকনের কারণে পূর্বের অনেক কর্মরত কর্মচারী চাকরি হারিয়েছেন। তাদের মধ্যে কিছু মানুষ সবজি বিক্রি করে জীবন-জীবিকা চালাচ্ছেন। আমি চাই, তার সঠিক বিচার হোক।

Link copied!