× UCB Sticker Card
মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: নভেম্বর ৭, ২০২৪, ০৩:০৯ এএম

মধ্যরাতে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয়

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: নভেম্বর ৭, ২০২৪, ০৩:০৯ এএম

মধ্যরাতে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয়

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিভিন্ন হলের গেটে ছাত্রদলের পোস্টারিংয়ের প্রতিবাদে মধ্যরাতেও বিক্ষোভ করেছে সাধারণ শিক্ষার্থীরা।

বুধবার (৬ নভেম্বর) বিএনপির বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ছত্রদলের এই পোস্টারিংয়ের প্রতিবাদে রাত ৯টায় বিক্ষোভ শুরু হয়। যা চলমান থাকে পুরো রাতের বেশিরভাগ সময় পর্যন্ত।

ঢাবির বিজয় একাত্তর হলের অফিসের সামনে একাত্তর হলের শিক্ষার্থীরা এবং হলপাড়া ও অন্যন্য হলের শিক্ষার্থীরা ক্যাম্পাসের বিভিন্ন সড়কে হলে ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবিতে মিছিল করছে।

এসময় শিক্ষার্থীরা ‘লেজুড়বৃত্তির ঠিকানা—একাত্তর হলে হবে না’, ‘টু জিরো টু ফোর—লেজুড়বৃত্তি নো মোর’, ‘লেজুড়বৃত্তির ঠিকানা—এই ক্যাম্পাসে হবে না’, ‘আবু সাঈদ মুগ্ধ—শেষ হয়নি যুদ্ধ’, ‘পোস্টার থাকলে দেয়ালে—দুঃখ আছে কপালে’ ইত্যাদি স্লোগান দেন।

এর আগে বিজয় একাত্তর হলের শিক্ষার্থীরা রাত সাড়ে ৯টা থেকে হলের গেটে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকে। একাত্তর হলের মিছিলের পর বিভিন্ন হলের শিক্ষার্থীরা মিছিল বের করে মূল মিছিলের সাথে যোগ দেয়।

আরবি/জেআই

Link copied!