× UCB Sticker Card
শুক্রবার, ১০ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ১০, ২০২৬, ০২:০২ এএম

একসঙ্গে ১০ ডিসির পদোন্নতি

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ১০, ২০২৬, ০২:০২ এএম

জনপ্রশাসন মন্ত্রণালয়। ছবি : সংগৃহীত

জনপ্রশাসন মন্ত্রণালয়। ছবি : সংগৃহীত

বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর এই প্রথম জনপ্রশাসনে উপসচিব থেকে যুগ্ম সচিব পদে ১৭২ কর্মকর্তাকে পদোন্নতি দিয়েছে। এ পদোন্নতির তালিকায় ১০ জন জেলা প্রশাসক (ডিসি) রয়েছেন।

বৃহস্পতিবার (৯ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে যুগ্ম সচিব পদে পদোন্নতির আদেশ জারি করা হয়। এটিই নতুন সরকারের সময়ে প্রথম বড় পদোন্নতি।

জেলা প্রশাসক পদটি উপসচিব পদমর্যাদার। সাধারণত সরকারের আস্থাভাজন কর্মকর্তাদের এ পদে নিয়োগ দেওয়া হয়।

যুগ্ম সচিব পদে পদোন্নতি পেয়েছেন- ঢাকার জেলা প্রশাসক ফরিদা খানম, পটুয়াখালীর জেলা প্রশাসক মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী, গাজীপুরের জেলা প্রশাসক মো. নুরুল করিম ভূঁইয়া, চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গী, রাজশাহীর জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম।

এ ছাড়া নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান, টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক, শরীয়তপুরের জেলা প্রশাসক তাহসিনা বেগম, চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা ও মাগুরার জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ যুগ্ম সচিব পদে পদোন্নতি পেয়েছেন।

অন্যদিকে উপসচিব পদমর্যাদার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রীর একান্ত সচিব (পিএস) এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকারও যুগ্ম সচিব হয়েছেন।

Link copied!