ঢাকা বুধবার, ১৭ জুন, ২০২৬

ম্যাচ শুরুর আগেই মারামারি চর্চায় আর্জেন্টিনা–আলজেরিয়া!

স্পোর্টস রিপোর্টার
প্রকাশিত: জুন ১৭, ২০২৬, ০৩:১৪ এএম
ছবি : সংগৃহীত

বিশ্বকাপের ম্যাচ শুরুর আগেই আর্জেন্টিনা ও আলজেরিয়ার সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় ঘটেছে। নিজেদের সেরা দাবি করে এ সংঘর্ষের সুত্র।

২০১৪ সালের পর আবার বিশ্বকাপে ফিরেছে আলজেরিয়া। দলটিকে মোটেও দুর্বল হিসেবে দেখছেন না ফুটবল বিশ্লেষকেরা।

অন্যদিকে, লিওনেল মেসির নেতৃত্বে আর্জেন্টিনা তাদের বিশ্বকাপ অভিযান শুরু করতে যাচ্ছে।

ম্যাচ শুরুর কয়েক ঘণ্টা আগেই যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের টাইমস স্কোয়ারে দুই দলের সমর্থকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। প্রথমে কথাকাটাকাটি হলেও তা দ্রুত হাতাহাতি ও মারামারিতে রূপ নেয়।

বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, দুই পক্ষই নিজেদের দলকে সমর্থন করতে গিয়ে উত্তেজিত হয়ে পড়েন। একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে গেলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উভয় পক্ষকে আলাদা করে দেয়।

আইনশৃঙ্খলা বাহিনীর দ্রুত হস্তক্ষেপে বড় ধরনের কোনো হতাহত বা আহতের ঘটনা ঘটেনি।

এদিকে, গ্রুপ জে-র ম্যাচে যুক্তরাষ্ট্রের কানসাস সিটির স্টেডিয়ামে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও আলজেরিয়া। ম্যাচটি ঘিরে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে সমর্থকেরা যুক্তরাষ্ট্রে জড়ো হয়েছেন।

উল্লেখ্য, ২০২২ সালের বিশ্বকাপে সৌদি আরবের বিপক্ষে প্রথম ম্যাচে হেরে যাত্রা শুরু করেছিল আর্জেন্টিনা। তবে পরবর্তীতে দুর্দান্ত প্রত্যাবর্তন করে শিরোপা জিতে নেয় দলটি।