× UCB Sticker Card
শনিবার, ০৪ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: মার্চ ২১, ২০২৫, ০৮:৩৩ এএম

ঝড়ের আভাস দিল আবহাওয়া অফিস

রূপালী ডেস্ক

প্রকাশিত: মার্চ ২১, ২০২৫, ০৮:৩৩ এএম

প্রতীকি ছবি

প্রতীকি ছবি

ঢাকাসহ দেশের বেশকিছু অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে ঝড়ের পাশাপাশি বজ্রপাতসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনাও রয়েছে বলে এক পূর্বাভাসে জানিয়েছে  আবহাওয়া অধিদপ্তর। এ পরিস্থিতিতে, এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখানোর নির্দেশ দেওয়া হয়েছে।

শুক্রবার (২১ মার্চ) সকাল থেকে ঢাকাসহ দেশের বেশকিছু অঞ্চলে আকাশ মেঘলা ও গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে সংস্থাটি

পূর্বাভাসে বলা হয়েছে, পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে আছড়ে পড়া দমকা অথবা ঝড়ো হাওয়ার কারণে বৃষ্টির আশঙ্কা রয়েছে এসব অঞ্চলে

এদিকে, সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার পূর্বাভাসে জানানো হয়, দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টি ও বজ্রপাতের সম্ভাবনা থাকলেও কিছু স্থান শিলাবৃষ্টির কবলে পড়তে পারে। রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের মধ্যে দু-একটি স্থানে দমকা হাওয়া ও বৃষ্টির সঙ্গে বজ্রপাত হতে পারে।

এছাড়া, দেশের অন্যত্র মেঘলা আকাশ থাকবে এবং তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে, তবে রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে।

আরবি/এসবি

Link copied!