× UCB Sticker Card
শনিবার, ১১ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

সিলেট ব্যুরো

প্রকাশিত: জুলাই ১১, ২০২৬, ০৭:৫২ পিএম

শাহজালালের মাজারের দানবাক্সে এবার পাওয়া গেল যত টাকা

সিলেট ব্যুরো

প্রকাশিত: জুলাই ১১, ২০২৬, ০৭:৫২ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

সিলেটের হযরত শাহজালাল (র.) মাজারের দানবাক্স ও ডেকছি থেকে এবার ৪৭ লাখ ১০ হাজার ১৫৩ টাকা পাওয়া গেছে। শনিবার (১১ জুলাই) টাকা গণনা শেষে এ তথ্য জানিয়েছেন সংশ্লিষ্টরা।

এর আগে মাজারের দানবাক্স ও ডেকছি থেকে প্রথমবার ৪ দিনে পাওয়া গিয়েছিল ১৭ লাখ ৬৫ হাজার ৫৭৯ টাকা।

শনিবার দুপুরে মাজার ব্যবস্থাপনা ও উন্নয়ন নিশ্চিত করতে গঠিত কমিটির তত্ত্বাবধানে টাকা গণনা শুরু হয়। এ সময় তিনটি ডেকছি ও আটটি দানবাক্স খুলে গণনার কাজ শুরু করা হয়। বিকালের দিকে গণনা শেষ হয়।

গণনা শেষে উপস্থিত গণমাধ্যমকর্মীদের জানানো হয়, ১৮ দিনে দানবাক্স ও ডেকছি থেকে মোট ৪৭ লাখ ১০ হাজার ১৫৩ টাকা পাওয়া গেছে।

এ ছাড়া পাওয়া গেছে ৯ গ্রাম সোনা, সোনাসদৃশ বস্তু ১০ গ্রাম এবং ৩৯ দশমিক ৪ গ্রাম রূপা।

পাশাপাশি বিভিন্ন দেশের মুদ্রার মধ্যে পাওয়া গেছে ২০ মার্কিন ডলার, ১৩৫ সৌদি রিয়াল, ২ হাজার ৫৩২ ভারতীয় রুপি, ২২ কাতারি দিরহাম, ৬ মালয়েশিয়ান রিঙ্গিত, ২০ হংকং ডলার, ২০ ইউরো, ১ দশমিক ৪৫ ওমানি রিয়াল, ৫৪ দশমিক ২০ আমিরাতি দিরহাম, ৪ হাজার ইন্দোনেশিয়ান রুপিয়া, ৬০ পাকিস্তানি রুপি এবং ১০ সিঙ্গাপুরি ডলার।

এই ১৮ দিনে ভক্তরা একটি গরু ও ৬৫টি ছাগলও দান করেছেন।

এ ছাড়া দানবাক্স থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান ও হযরত শাহজালাল (র.)-এর কাছে লেখা একাধিক চিঠি পাওয়া গেছে। মিলেছে তান্ত্রিক কবিরাজের তাবিজও।

টাকা গণনার সময় উপস্থিত ছিলেন সিলেট সিটি করপোরেশনের প্রশাসক ও মাজার ব্যবস্থাপনা ও উন্নয়ন কমিটির সদস্য আব্দুল কাইয়ুম চৌধুরী, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ও মাজার ব্যবস্থাপনা কমিটির সদস্য রেজাউল হাসান কয়েস লোদী, সিলেটের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক পিংকি সাহাসহ জেলা প্রশাসন ও মাজার সংশ্লিষ্ট কর্মকর্তারা।

উল্লেখ্য, গত ১৮ জুন জেলা প্রশাসনের উদ্যোগে মাজারের সব দানবাক্স ও ডেকছি সিলগালা করার পর প্রথমবারের মতো প্রকাশ্যে টাকা গণনা করা হয় ২২ জুন। ওই সময় পাওয়া গিয়েছিল ১৭ লাখ ৬৫ হাজার ৫৭৯ টাকা।

Link copied!