× UCB Sticker Card
শনিবার, ১১ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বিনোদন ডেস্ক

প্রকাশিত: জুলাই ১১, ২০২৬, ০৮:৩৭ পিএম

কিয়ারার ভিডিও ভাইরাল, সমালোচনার ঝড়!

বিনোদন ডেস্ক

প্রকাশিত: জুলাই ১১, ২০২৬, ০৮:৩৭ পিএম

অভিনেত্রী কিয়ারা আদভানি। ছবি : সংগৃহীত

অভিনেত্রী কিয়ারা আদভানি। ছবি : সংগৃহীত

বিতর্ক যেন কিছুতেই পিছু ছাড়ছে না কন্নড় তারকা যশ অভিনীত নতুন সিনেমা ‘টক্সিকের’। টিজার প্রকাশের পর ছবিটির বিরুদ্ধে ‘নারীবিদ্বেষী’ মানসিকতার অভিযোগ উঠেছিল। এবার সিনেমাটির প্রথম গান প্রকাশের পর নতুন করে শুরু হয়েছে সমালোচনা। গানটিতে যশ ও কিয়ারা আদভানির ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে নেটদুনিয়ায় রীতিমতো বিতর্কের ঝড় উঠেছে।

সম্প্রতি মুক্তি পেয়েছে ‘টক্সিক’ ছবির প্রথম গান ‘তাবাহি’। গানটিতে যশ ও কিয়ারার অনস্ক্রিন রসায়ন এবং আবেগঘন অভিনয় যেমন অনেক দর্শককে মুগ্ধ করেছে, ঠিক তেমনি তৈরি করেছে কড়া সমালোচনাও।

মিশ্র প্রতিক্রিয়ার ভিড়ে অবশ্য বড় একটি অংশ এই নতুন জুটির রসায়নের প্রশংসায় পঞ্চমুখ। ভক্তদের মতে, এই সিনেমার সবচেয়ে বড় আকর্ষণ হতে যাচ্ছে যশ ও কিয়ারার এই নতুন রসায়ন। তবে গানটি নিয়ে সমালোচকদের আপত্তি অন্য জায়গায়। অনেকের মতে, একটি পুরোদস্তুর অ্যাকশনধর্মী ছবির প্রথম গান হিসেবে এত বেশি ঘনিষ্ঠ দৃশ্য অপ্রয়োজনীয় ছিল।

এতে সিনেমার অ্যাকশন ঘরানার প্রচারের চেয়ে এক ধরনের ‘ইরোটিক’ আবহ তৈরি হয়েছে। কেউ কেউ আবার বলছেন, ছবির নাম ‘টক্সিক’ হওয়ায় নির্মাতারা বিতর্কিত বা আপত্তিকর বিষয়কে স্বাভাবিক হিসেবে ফুটিয়ে তোলার চেষ্টা করছেন।

‘তাবাহি’ গানটির সুর, সংগীত পরিচালনা ও কণ্ঠ দিয়েছেন বিশাল মিশ্র। হিন্দি সংস্করণে গানটি লিখেছেন রাজ শেখর। হিন্দি ছাড়াও গানটি একই সঙ্গে কন্নড়, তেলেগু, তামিল এবং মালায়ালাম—এই চার আঞ্চলিক ভাষাতেও মুক্তি পেয়েছে।

সাধারণত গ্যাংস্টার ঘরানার সিনেমায় পুরুষ চরিত্রের প্রাধান্যই বেশি থাকে। তবে গীতু মোহনদাস পরিচালিত এই ছবিতে নারীদের কতটা গুরুত্ব দেওয়া হয়েছে, তা সিনেমাটি মুক্তির পরই স্পষ্ট হবে। সব ঠিক থাকলে আগামী ২৬ আগস্ট বড় পর্দায় মুক্তি পাওয়ার কথা রয়েছে ‘টক্সিকের’।

Link copied!