× UCB Sticker Card
শনিবার, ১১ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

শেকৃবি প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ১১, ২০২৬, ১২:৩৯ এএম

শেকৃবি সাংবাদিক সমিতির সভাপতি ফাহিম, সম্পাদক শাহেদ

শেকৃবি প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ১১, ২০২৬, ১২:৩৯ এএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (শেকৃবিসাস) ২০২৬-২৭ সেশনের কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন চ্যানেল ২৪-এর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মো. তাহিরুল হাসান ফাহিম এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দৈনিক আমাদের সময়-এর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি শাহেদ মাহমুদ মাহিন।

শুক্রবার (১০ জুলাই) সমিতির কার্যালয়ে সদস্যদের সরাসরি ভোটে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন শেকৃবিসাসের সাবেক সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. নজরুল ইসলাম। সহকারী নির্বাচন কমিশনার হিসেবে ছিলেন শেকৃবিসাসের সাবেক সভাপতি মীর তাওহীদ-উল-ইসলাম এবং সাবেক সাধারণ সম্পাদক মুহা. তাহাজ্জত আলী।

নির্বাচন শেষে পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়। কমিটির সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন সিফাতুল্লাহ আমিন (দৈনিক কালের কণ্ঠ), যুগ্ম সাধারণ সম্পাদক শেখ শোয়াইবুর রহমান (বাংলাদেশ পোস্ট), সাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলাম (দৈনিক গণকণ্ঠ), কোষাধ্যক্ষ রবিউল ইসলাম রাকিব (দ্য ডেইলি ক্যাম্পাস), দপ্তর সম্পাদক সাইদ আহম্মদ (জাগো নিউজ২৪) এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক ও তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক মাকতুম আল মুহিত (বিডিএন৭১)।

কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন দৈনিক সমকালের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মো. কামরুল ইসলাম সজল, বাংলাদেশ প্রতিদিন-এর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি তাসনিম আহমেদ তানিম এবং দৈনিক আমার দেশ-এর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি সিরাজুদ্দৌলা আরাফাত।

রূপালী বাংলাদেশ

Link copied!